এক দিনে সর্বোচ্চ ৩,৪৭১ জন করোনা শনাক্ত

১২ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে এক দিনে সর্বোচ্চ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে এবং করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ ব্যক্তি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৬ জন। সব মিলে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শুক্রবার এমন তথ্য জানানো হয়। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। গত ২৪…

Read More

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য উপকরণ ও ওষুধে ভ্যাট ছাড়

১১ জুন,২০২০ (বিবিনিউজ): বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোভিড-১৯ পরীক্ষার কিট ও কোভিড নিরোধক ওষুধ আমদানি,উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করেছেন। এর পাশাপাশি অর্থমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দেশে উৎপাদিত পিপিই ও সার্জিক্যাল মাস্ক উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক প্রত্যাহারের প্রস্তাব করেছেন।এছাড়া তিনি চিকিৎসা সামগ্রী জীবনুমূক্তকরণে ব্যবহার্য অটোকেলেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করেন। একইসাথে বৈশ্বিক দুর্যোগকালে জনগনের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখতে মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি বলবৎ রাখার প্রস্তাব…

Read More

২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

১১ জুন ,২০২০(বিবিনিউজ):জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পাশাপাশি অর্থমন্ত্রী মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট। এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন অর্থবছরের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮…

Read More

করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা

১১ জুন ,২০২০(বিবিনিউজ):২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের চেয়ে বাড়ানো হয়েছে। নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা পর্যন্ত। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। চলতি বছরে যা আছে আড়াই লাখ টাকা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বক্তৃতায় বলা হয়েছে, ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা র। এর পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর কর ধরা হয়েছে ৫ শতাংশ। এর পরের…

Read More

কর বাড়ল, মোবাইলে রিচার্জে ১০০ টাকায় ২৫ টাকা নেবে সরকার

১১ জুন ,২০২০(বিবিনিউজ):বাজেটে মোবাইল সেবার ওপর কর আরেক দফা বাড়িয়েছে সরকার। এই দফায় সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল। অর্থমন্ত্র আ হ ম মুস্তাফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০–২১ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেন, এতে এই নতুন করে এই কর বাড়ানো হয়। বাজেটের কর প্রস্তাব ঘোষণার পরপরই কার্যকর হয়। ফলে বাড়তি কর টেলিযোগাযোগ কোম্পানি নিজেরা বহন না করলে গ্রাহকের ওপর চাপবে। নতুন করহারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও…

Read More

করোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,১৮৭

১১ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকালও মৃত্যুর সংখ্যা একই ছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৪৯ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৮ হাজার ৫২ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩…

Read More

সংসদে শোক প্রস্তাব গৃহিত

১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ব্যাপক প্রাণহানি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। একাদশ জাতীয় সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ জুন সকাল নয়টা পঞ্চাশ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর…

Read More

করোনায় প্রথম ৫০০ মৃত্যু ৬৯ দিনে, পরের ৫০০ জনের মৃত্যু ছাড়ালো ১৬ দিনে

১০ জুন ,২০২০(বিবিনিউজ):বিশ্বের অনেক দেশের তুলনায় করোনায় মৃত্যুহার এখনো কম বাংলাদেশে। তবে দেশে করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনা বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় দেশে মৃতের সংখ্যাও বাড়ছে। যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত তথ্য বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিন থেকে জানানো হয়েছে, দেশে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। দেশে প্রথম করোনা শনাক্ত…

Read More

করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

১০ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আজ মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। গতকাল ছিল ৪৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ দিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায়…

Read More

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট নেগেটিভ

৯ জুন, ২০২০ (বিবিনিউজ) : দ্বিতীয়বার পরীক্ষায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। দ্বিতীয়বার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ রিপোর্ট এসেছে। আগামীকাল বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে। তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘন্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন…

Read More