রাজারবাগ পুলিশ লাইন্সের স্টোরের আগুন নিয়ন্ত্রণে

১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অস্ত্রাগার সংলগ্ন স্টোর রুমের আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোর রাতে আগুন পুরোপুরি ভাবে নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ও স্টোর রুমের পাশে থাকা ডিএমপি’র অস্ত্রাগারেরও ক্ষতি সাধিত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামালের স্টোর রুমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার…

Read More

বাংলাদেশ হার মানবে না : প্রধানমন্ত্রী

১৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতি জনগণকে আস্থা ও বিশ্বাসে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ কোন কিছুর কাছেই হার মানবে না, এমনকি করোনা ভাইরাসের কাছেও নয়। শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমরা হার মানবো না, মৃত্যু তো হবেই, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটাতো হতে পারে না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’…

Read More

গাজীপুরে নতুন ৯০ জন করোনা শনাক্ত,মোট ২২৩৩

১৪ জুন ,২০২০(বিবিনিউজ):গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯০ জন। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩৩। আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, কালিয়াকৈরে ৩২ জন, কালীগঞ্জে ৩ জন ও শ্রীপুরে ১২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৩২ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২৬২ জন, কালীগঞ্জে ১৯৩, কাপাসিয়াতে ১৫০, শ্রীপুর উপজেলায় ২৪৮ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ১ হাজার ৩৮০ জন।…

Read More

তথ্য গোপনের অভিযোগ মিথ্যা:সেতুমন্ত্রী

১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ যে অভিযোগ বিএনপি উত্থাপনের চেষ্টা করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। করোনা ভাইরাসে সৃষ্ট সংকট একটি বৈশ্বিক সমস্যা। এটি জাতীয় বা সরকারের গৃহীত নীতির ফলে উদ্ভূত কোন সমস্যা নয়। সুতরাং, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে তথ্য গোপনের কোন প্রশ্নই আসে না।’ আওয়ামী…

Read More

পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর : প্রধানমন্ত্রী

১৪ জুন,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে আবেগ আপ্লুত কন্ঠে বলেছেন, একইদিনে পরপর দু’জনের মৃত্যু খুবই কষ্টকর। করোনা এমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারের কাছে ছুটে যাবো একটু সান্ত্বনা দেবো, সেই সুযোগ পাচ্ছি না। যখন একটা কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, মাত্র ১০ বছরের মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম, ঠিক তখন এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস, সারা বিশ্বটাকে স্থবির করে দিল। সারা বিশ্বে যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করল। করোনাভাইরাস আক্রান্ত উন্নত-অনুন্নত দেশের সবাই ভয়ে আছেন।…

Read More

‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকা

১৪ জুন ,২০২০(বিবিনিউজ):ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড এবং তিন জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির গতকাল শনিবারের সভায় এসব এলাকাকে চিহ্নিত করা হয়। সভার একটি কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মোট ৪৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ১৭ এবং দক্ষিণ সিটির ২৮টি এলাকা…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩,১৪১

১৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে এবং সুস্থতা বেড়েছে। করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। আগের দিন মারা গিয়েছিলেন রেকর্ড সংখ্যক ৪৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৭১ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন।…

Read More

না ফেরার দেশে চলে গেলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

১৩ জুন, ২০২০ (বিবিনিউজ) : বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। মোহাম্মদ নাসিম আজ শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহেৃরাজিউন)। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জনান, আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বনানী কবরস্থান মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় আগামীকালের জানাজায় দলীয়- নেতাকর্মীদের…

Read More

ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিবি নিউজ সার্ভিস রিপোর্ট:  ঢাকা জেলা পরিষদের উদ্দ্যোগে জেলার দোহারে দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে শতাধিক সেলাই মেশিন বিতরন করা হয়। দোহারে নারিশা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক’শ দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়। দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ইতিপূর্বে আমরা ঢাকা জেলায় প্রায় ২২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও সাভারসহ অন্যান্য উপজেলায় ৫ শতাধিক…

Read More

সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান

১২ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে। ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুইলাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৭৮১ মেট্রিকটন । এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় দেড় কোটি । তথ্যবিবরণীতে আরও জানানো হয়, শিশুখাদ্য সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য…

Read More