১০আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সহধর্মিণী সেলিনা রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মিসেস সেলিনা রহমান আজ ভোর ৫ টা ২০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চলছে
১০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে র্যাবের সহায়তায় এ অভিযান শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান দলে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র্যাব-১ ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন। অভিযানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে ল্যাব রয়েছে, তার কোনো অনুমোদন নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯০৭ ,মৃত্যু ৩৯
১০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ সোমবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে জানানো হয়, সবশেষ মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ…
Read Moreআগামীকাল শুভ জন্মাষ্টমী
১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন। তবে এবার জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হবে এবং জন্মাষ্টমী সংশ্লিষ্ট সকল অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁর আবির্ভাব বিশ্বের ইতিহাসে…
Read Moreবন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে
১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সিরাজগঞ্জ, টাঙ্গাইল,নাটোর,মানিকগঞ্জ,রাজবাড়ী এবং ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে,আগামী…
Read More১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে
৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : আগামী ১৬ আগস্ট থেকে দেশে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান আজ বিকেলে একথা জানান। তিনি বলেন, দেশে মোট ১০২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন চালু আছে। আগামী ১৬ আগস্ট থেকে আরও ২৪টি ট্রেন চালু হবে। আর আগস্টের শেষ দিক নাগাদ সকল আন্তঃনগর ট্রেন চালু হবে। রেলওয়ে সূত্র জানায়, ১৬ আগস্ট থেকে কোন কোন আন্তঃনগর ট্রেন চালু করা হবে, তার একটি তালিকা করার জন্য রেলের পরিচালন (অপারেশন) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা চাহিদা ও গুরুত্ব বিবেচনা…
Read Moreদেশে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪ জন
৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৯৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।…
Read Moreআজ বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী
৮ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ বছরের প্রতিপাদ্য ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রধানমন্ত্রী…
Read Moreসাভার,ধামরাই ও সিংগাইর এলাকায় শিশুসহ ছয়জনের মৃত্যু
সাভার প্রতিনিধি ,৮ আগষ্ট,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার,ঢাকার ধামরাই ও সিংগাইর এলাকায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব যায়গায় ছয়জন নিহত হওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়,সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোজিনা খাতুন নামের (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩১ জুলাই অসুস্থ অবস্থায় সাভারের ব্যাংক কলোনাী এলাকা থেকে রোজিনাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য স্থানীয়রা ভর্তি করে। আজ সকালে তার মৃত্যু হলে এঘটনায় তার স্বজনরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অন্যদিকে সকালে একই সময় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হামিদুর রহমান নামের (৪০)…
Read Moreফজিলাতুন্নেছা মুজিব নারী সমাজের প্রেরণার উৎস : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যে-কোনো পরিস্থিতি তিনি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা দিয়ে মোকাবিলা করতেন। তিনি কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, বাঙালীর মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই মহীয়সী…
Read More