১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যেই দেশের ৮ বিভাগে ৮টি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘এসব হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনী ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনী ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা সংখ্যা রাখা হবে।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিতব্য সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীবলেন, ‘হাসপাতালের শয্যাগুলোতে আধুনিকায়ন…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে করোনায় সংক্রামনের হার কমেছে
১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৯তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও হার কমেছে। বেড়েছে সুস্থতার হারও। বিগত ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭৮ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার…
Read Moreজাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে
১২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা বলা হয়। এতে বলা হয়, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দন্ডায়মান পতাকা দন্ডে রশির সাহায্যে পতাকা দন্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দন্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে। দিনশেষে পতাকাটি নামানোর সময় আবার দন্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে…
Read Moreধামরাইয়ে ত্রাণ সামগ্রীসহ ইউপি চেয়ারম্যান আটক
ষ্টাফ রিপোর্টার,১২ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে র্যাব-৪। বুধবারভোর রাতে ধামরাইয়ের আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার নবীনগর র্যাব-৪। র্যাব-৪ জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন। পরে…
Read Moreগত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২, ৯৯৫
১২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৮তম দিনে এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫১৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা…
Read Moreআগামীকাল থেকে করোনা নিয়ে অনলাইন বুলেটিন বন্ধ
১১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন কাল বুধবার থেকে সম্প্রচার হবে না। কাল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সংক্রমণ–সংক্রান্ত তথ্য দেওয়া হবে গণমাধ্যমকে। আজ মঙ্গলবার শেষবারের মতো এই বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সেখানে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার বলেছিলেন, অচিরেই বন্ধ করা হবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন বুলেটিন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শুরুর দিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং চলত। করোনা সংক্রমণ বাড়তে থাকলে একপর্যায়ে তা অনলাইনে শুরু হয়। তবে সেই সময়ও সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ…
Read Moreজন্মাষ্টমী উদযাপন, করোনা থেকে মুক্তির প্রার্থনা
১১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ উদ্যাপন করছেন ভক্তরা। একই সাথে করোনাভাইরাসের মহামারীতে জীবনহানীসহ আর্থিক-সামাজিক দুর্বিপাক থেকে মুক্তির জন্য স্রষ্টার কৃপাদৃষ্টি প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর দেশের সনাতন হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হয়েছে। সকল অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ ছিল। সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল এবার হয়নি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী…
Read Moreসাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে ও বিলের পানিতে ডুবে নিহত ৩
সাভার প্রতিনিধি,১১ আগষ্ট,২০২০ (বিবিনিউজ):সাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ যুবকের। ঘটনার ১২ ঘন্টা পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। নিহত দুই যুবকের নাম ছিল সুমন এবং একজনের নাম জুয়েল। এলাকাবাসী ও পুলিশ জানায়, সাভারের বনগাঁয়ের বেরাইদ দাসপাড়া এলাকার ৬ যুবক পিকনিকের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় প্রস্তুতি নিয়ে এলাকার দানপাড়ার বিলে পৌঁছালে বিদ্যুতের খুটির সাথে তাদের ট্রলার ধাক্কা খায় । এতে জুয়েল আহত হয়। মফিজের ছেলে সুমন এবং আতাউল্লাহ’র ছেলে সুমন…
Read Moreগত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা কমেছে
১১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৭তম দিনে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯০৭ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৬২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৪ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের…
Read Moreকরোনা ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য : জাহিদ মালেক
১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনা ভ্যাকসিনের গুণাগুণ বিশ্লেষণ করে বাজার জাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। আজ সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত মতবিনিময় সভায় অনলাইন জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সভায় অবস্থানরত ভ্যাকসিন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলন, ‘বিশ্বের ২০০টিরও বেশি কোম্পানি করোনা ভ্যাকসিন আবিস্কারে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং…
Read More