ভ্যাকসিনের জন্য ১০০০ কোটি টাকা বুকিং দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):আবিস্কার হওয়ার পর দেশের মানুষ যেন দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন পায়, সে ব্যবস্থা নিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন কেনার জন্য এক হাজার কোটি টাকা আগাম বুকিংও দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় দফায় করোনার ধাক্কা আসছে। সবাইকে তাই সচেতন হতে হবে। আমরা কিন্তু আগাম টাকা পয়সা দিয়ে, প্রায় ১ হাজার কোটি টাকা দিয়ে আগাম সেটা বুক করে ফেলেছি যে, যখনই এটা কার্যকর হবে; তখনই তা বাংলাদেশের মানুষ যেন পায়, আমরা সেই…

Read More

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০

১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):গতকাল বুধবার দেশে ২ হাজার ১১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে দেশে গত সোমবার ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ২ হাজার ১৩৯ জনের। এরপর গত মঙ্গলবারও শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি ছিল। মঙ্গলবার ২ হাজার ২১২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। মাঝে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় থেকে দুই হাজারের মধ্যে ছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট…

Read More

সাভার ও ধামরাইয়ে করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ষ্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকালে সাভারের নামা গেন্ডা এলাকায় অভিযান পরিচানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে উপজেলার বলিয়ারপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস। এছাড়াও ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হাওলাদার।এসময় করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক না ব্যবহার করায় শতাধিক মানুষকে নগদ অর্থ জরিমনা করা হয় ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Read More

দেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২,১১১

১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৫৬তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২৭৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়া অন্য ফি নেয়া যাবে না নির্দেশনা দিয়ে মাউশি’র প্রজ্ঞাপন জারি

১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অন্য কোন ফি নেয়া যাবে না-নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর(মাউশি)।আজ মাউশি’র জারি করা মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মো: গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো (এমপিও ভুক্ত এবং এমপিও বিহীন) শিক্ষার্থীদের থেকে টিউশন ফি নিতে পারবে। তবে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করা যাবে না। এগুলো ইতোমধ্যে (১৮ মার্চের পর) নেয়া হয়ে থাকলে তা একইভাবে ফেরত দিতে হবে অথবা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করতে…

Read More

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪২ জন

১৮ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৮৭০ পিস ইয়াবা, ৯৯ গ্রামম হেরোইন ও ৩ কেজি ৩৪০ গ্রাম ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ২৫টি মামলা করা হয়েছে।রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি ওয়ারী জোনাল…

Read More

সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

ষ্টাফ রিপোর্টার,১৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।রাতে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া ও সাভারের নামাবাজার এলাকায় সিপিসি২, র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য পন্য চানাচুর তৈরির অভিযোগে নিউ প্রেম চানাচুর কারখানার মালিক শহিদুলকে ৭৫ হাজার…

Read More

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাবির শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রনজীত দাস চৌহানরাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.ফারজানা ইসলাম।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,রাতে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রনজীত দাস চৌহান। পরে তিনি রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।

Read More

দেশে ২৪ ঘন্টায় কারোনায় মৃত্যু ৩৯ , সুস্থ ১,৭৪৯

১৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৫৫তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।গতকালের চেয়ে আজ ১৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছিলেন ২১ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২৫৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে…

Read More

করোনার মোকাবিলায় মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

১৬ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত নামাতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার তিনি সাংবাদিকদের জানান, ‘কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে।’ সবার মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় কবে থেকে ভ্রাম্যমাণ আদালত নামবে, সে ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যে দেখা যাবে।’ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সম্প্রতি সরকারি বেসরকারি…

Read More