জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন পৌছে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনা মূল্যে এই ভ্যাকসিন পৌছে দেওয়া হবে।আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে…

Read More

তাজরীন ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ষ্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):আজ ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস আগুন লাগার আট বছর। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।আহত হয় আরো শত শত শ্রমিক। এখনো আহতদের অনেকেই বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন। অগ্নিকান্ডে নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর বেদনা। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার।এদিকে তাজরীন ট্রাজেডির আট বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা…

Read More

দেশে করোনায় নতুন শনাক্ত ২০৬০ , মৃত্যু ৩৮

২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত রোগী, শনাক্তের হার ও মৃত্যু—সবই বেড়েছে। এই সময় ২ হাজার ৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৩৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮৭০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬০ জনের। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার…

Read More

গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব

২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):অবৈধ অস্ত্র, মাদক ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে মনির হোসেন ওরফে ‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করেছে র‍্যাব।রাজধানীর বাড্ডা থানায় আজ রোববার সকালে র‍্যাব বাদী হয়ে মামলাগুলো দায়ের করে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মনিরের বিরুদ্ধে মামলা তিনটি হয়েছে।মনিরকে আজই আদালতে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি পারভেজ ইসলাম। গতকাল শনিবার র‍্যাব রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে। র‍্যাবের ভাষ্য, মনির অবৈধ উপায়ে এক হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন। নব্বইয়ের…

Read More

টিঅ্যান্ডটি কলোনিতে আগুন

২২ নভেম্বর ২০২০(বিবিনিউজ):বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে আগুন লেগেছে। আজ রোববার বেলা তিনটার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছে। সেখান এখন ৬টি ইউনিট কাজ করছে। বনানীর আনসার ক্যাম্প ও কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি কলোনি অবস্থিত। এরশাদ হোসেন বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তাও বোঝা যাচ্ছে না। পরে জানা যাবে।

Read More

বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: সেতুমন্ত্রী

২২ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাকেই বিএনপি তাদের গণতন্ত্র মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সম্প্রতি বাসে আগুন দেওয়ার পর বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন…

Read More

বর্তমান সরকার দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতি সচল রয়েছে : প্রধানমন্ত্রী

২২ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারাদেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সমর্থ হয়েছে বলেই এখনও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা সারাদেশে যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছি। যার ফলে, আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল।’তিনি দৃঢ় কন্ঠে বলেন, ‘আরো অনেক কাজ আমরা শুরু করেছি সেগুলোও সম্পন্ন করবো, ইনশাল্লাহ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরে তিনটি সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধন কালে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ…

Read More

তিনটি সেতু ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২২ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরে তিনটি সড়ক সেতু এবং পাবনায় একটি স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্মিত প্রকল্পগুলোর উদ্বোধন করেন।সেতু উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, ‘এই তিনটি সেতু মহম্মদপুর, রূপগঞ্জ এবং অভয়নগরবাসীর জন্য মুজিববর্ষের উপহার।’প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন সেগুলো হচ্ছে : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০ দশমিক ৭০ মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন মুড়াপাড়া ফেরিঘাট রাস্তায় শীতলক্ষ্যা নদীর…

Read More

সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন

ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক করা হয়েছে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক করা হয়েছে আশুলিয়ার স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ৪৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে স্থান পেয়েছেন অনেক ত্যাগী আওয়ামী নেতা।কমিটির সকলকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর…

Read More

মাস্ক পরলে ফুলের শুভেচ্ছা, না পরলে জরিমানা

১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):যারা মাস্ক পরে চলাচল করছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাট-বাজারে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত ক্রেতা-বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। অন্যদিকে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা শুরু করেন। দুপুর ৩টা পর্যন্ত অভিযানে পাঁচজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আর যারা মাস্ক পরে চলাচল করছেন, তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক। ইউএনও আশরাফুল…

Read More