দেশে করোনায় নতুন শনাক্ত ২২৭৩, মৃত্যু ২০

২৭ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায়…

Read More

বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

২৭ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)।

Read More

করোনা ভ্যাকসিন দ্রুত পাবার জন্য সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে : ওবায়দুল কাদের

২৭ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায়, সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই দেশের জনগণ যাতে পায় সে ব্যাপারে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।’ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির…

Read More

ভ্যাকসিন আসার সাথে সাথেই বাংলাদেশ পাবে : প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : সরকার বিশ্বের সাথে তাল মিলিয় চলার মত দক্ষ সরকারি কর্মচারি গড়ে তুলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মেধা, জ্ঞান, বুদ্ধি এবং মননকে দেশের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দেশটাকে উন্নত করার জন্য আমরা উপযুক্ত কর্মচারি গড়ে তুলতে চাই, মানুষ যেন ন্যায় বিচার পায়। প্রশাসনের সেবা পায়। নিজেদের ভাগ্য নিজেরা গড়ার সুযোগ পায়।’সরকারে আসার পর আওয়ামী লীগ প্রশাসনের কর্মচারিদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত দেশটাকে উন্নত…

Read More

চাকুরী দেওয়ার নামে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৪

ষ্টাফ রিপোর্টার, ২৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দিয়ে মানুষকে চাকুরী দেওয়ার নাম করে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব নবীনগর ক্যাম্প।রাতে সাভারের ডগরমোড়া এলাকার মমতাজ ভিলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।র‌্যাব জানায়,সাভারের ডগরমোড়া এলাকায় মমতাজ ভিলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আল হামি প্রাইভেট নামের একটি কোম্পানী বিভিন্ন কারখানায় মানুষকে সিকিরিউটি গার্ডে চাকুরী দেওয়ার নাম করে একটি অফিস খোলেন। পরে প্রতারক চক্রটি বিভিন্ন স্থানে চাকুরীর নিয়োগ দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে বিজ্ঞাপন দেন। পরে গ্রাম থেকে আসা মানুষজন না বুঝে…

Read More

পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

২৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তার করোনা আক্রান্তের ফলাফল জানা যায়।আজ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষ্যে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁর করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রাতে এ ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে এসময় করোনার কোন লক্ষণ ছিল না।পররাষ্ট্রমন্ত্রীর নাইজার সফর বাতিল করা হয়েছে। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসি’র এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তাঁর যোগদানের…

Read More

গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপি’র দলগত বৈশিষ্ট্য : সেতুমন্ত্রী

২৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ): বিদেশীদের কাছে নয়, দেশের জনগনের কাছে নালিশ করতে বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। তাদের মুখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা মানায় না। তারা কীভাবে স্বাধীনতা রক্ষা করবে?’ওবায়দুল কাদের আজ বুধবার সকালে সংসদ ভবনস্থ তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।‘আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা…

Read More

দেশে করোনায় মোট শনাক্ত সাড়ে ৪ লাখ ছাড়াল

২৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জনে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ২৩০ জনের শরীরে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭৬ জন করোনা…

Read More

মাধ্যমিক পর্যায়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আগামীকাল

২৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে কাল।আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।আগামীকাল দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে নিদের্শনা দিবেন।

Read More

করোনা পরিস্থিতি খারাপ হলে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে : সেতুমন্ত্রী

২৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে। কাজেই সব দিক চিন্তা করে ব্যবস্থা নেয়া হবে।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি,…

Read More