১ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। কৃষিবিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয় গত বছরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে। এবার ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় আজ মঙ্গলবার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নিরাপদ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অঙ্গিকার : ওবায়দুল কাদের
১ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অঙ্গিকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোগে “নিসচার” ২৭ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ আংশিক ভাবে কার্যকর করা হলেও সকলের সহযোগিতায় এই আইন পূর্ণাঙ্গ কার্যকর করা হবে অচিরেই।সড়কের পাশে যত্রতত্র বাস থামানো বন্ধে পরিকল্পিত বাস স্টপেজ নির্মাণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন,…
Read Moreদেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ৩৫
৩০ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন, পাশাপাশি সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৪৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায়…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে
৩০ নভেম্বর ২০২০(বিবিনিউজ):চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে। অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে নানা উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হতে পারেন, সে জন্য এরই মধ্যে ৩১টি ডিসিপ্লিনে ৬ হাজার লেকচার অনলাইনে আপলোড করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়,www.youtube.com/nuedutube ঠিকানায় এই লেকচারগুলো পাবেন শিক্ষার্থীরা। এ ছাড়া পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচারের ভিডিও আপলোড করা হবে ইউটিউবে। এর আগে গত ২৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি…
Read Moreসাভারে উন্নয়নমুলক কাজের উদ্বোধন করলেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ
ষ্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এটিএন বাংলার পরিচালক নেসার আহমেদ।শনিবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্মাণাধীন রাস্তা ঘাট কাল ভাটের উদ্বোধন করেন তিনি। এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন,বনগাঁও ইউনিয়নে গত চার বছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে।অন্যদিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করেছেন এলজি এসপি তিন এর প্রকল্প পরিচালক এনামুল হাবীব।এসময় তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read Moreআইসিটির তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
২৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীর মুক্তিযোদ্ধা ও ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হান্নান খানের আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।শেখ হাসিনা বলেন, তিনি আইসিটির তদন্ত শাখার প্রধান সমন্বয়ক হিসেবে সততা ও সাহসিকতার সাথে কাজ করেছেন।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreবঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
২৯ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতুর উজানে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি পৃথক ডাবল লেনের ডুয়েল মিটার গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী বলেন,‘আজকে সত্যি আমি খুবই আনন্দিত। আজ থেকে যমুনা নদীর ওপর পৃথক রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এই সেতু নির্মাণের ফলে আমি মনেকরি দেশের আভ্যন্তরীণ আর্থ-সামাজিক উন্নয়নতো হবেই আন্তর্জাতিকভাবেও আমরা লাভবান হতে পারবো।’প্রধানমন্ত্রী এ সময় সকলের উদ্দেশ্যে আরো বলেন, ‘আন্তরিকতার সঙ্গে কাজ করে দেশের মানুষের ভাগ্যের আরো উন্নয়ন…
Read Moreসাভারে শ্রমিকদের বেতন না দিয়ে পালিয়ে যাবার সময় কারখানা পরিচালক গ্রেফতার
২৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় একটি কারখানার পরিচালকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুরের ইষ্টার্ন হাউজিংএর পল্লবী এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।আটক ওই গার্মেন্টস পরিচালকের নাম মরিয়ম বেগম (৩৭)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানা এলাকার মোসাদ্দেক মোবারক আলীর স্ত্রী। তিনি সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ওমর ফ্যাশন লিমিটেডে পরিচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বিরুলিয়ার গোলাম গ্রামে ওমর ফ্যাশন লিমিটেডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো ৬৯ শ্রমিক কর্মচারী। পরে শ্রমিকদের আগষ্ট, সেপ্টেম্বর,…
Read Moreদেশে করোনায় নতুন শনাক্ত ১৭৮৮
২৯ নভেম্বর ২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শনিবারের চেয়ে মৃত্যু ও শনাক্ত দুই–ই কমেছে। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশের ১১৮ পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হয়। এ সময়ে সুস্থ হয়েছেন…
Read Moreদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল আরও ৩৬ জনের
৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনায় সংক্রমিত ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। দেশে…
Read More