৬ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৬৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল
ষ্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ।সাভার থানা যুবলীগের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreভাস্কর্য ভাংচুরের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা হবে : ওবায়দুল কাদের
৬ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। যারাই জড়িত ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হবে। পবিত্র সংবিধান ও দেশের আইন পরিপন্থি কোন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, মন্তব্য ও আচরণ বরদাস্ত করা হবে না।’ওবায়দুল কাদের আজ রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ ভবন এলাকার…
Read Moreহাম-রুবেলা টিকাদান কর্মসূচি আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর নির্ধারণ
৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পরিবর্তন করে আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ শুক্রবার সন্ধ্যায় এই তথ্য জানান।এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারাদেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লক্ষ শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক…
Read Moreসরকার বিজিবিকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলবে : প্রধানমন্ত্রী
৫ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান এবং নারী-শিশু পাচার বন্ধে বিজিবিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলবে।প্রধানমন্ত্রী বলেন, ‘একটা আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি। ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই, আমাদের বর্ডার গার্ড সেভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে।’তিনি বলেন, তাঁরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সুরক্ষার পাশাপাশি চোরাচালানি, নারী ও শিশু পাচারসহ সীমান্তে যেসব অপকর্ম হয় সেগুলো বন্ধে যথাযথ ব্যবস্থা নেবে। সেদিকে লক্ষ্য রেখেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।প্রধানমন্ত্রী আজ…
Read Moreসাভারে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ষ্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছেন কারখানাতে কর্মরত ১৩৫ জন শ্রমিক। আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে কারখানাটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় মালিক পক্ষ। শিল্প পুলিশ বলছে, সাভারের রেডিও কলোনী এলাকায় ২০১৭ সালে চারশ’ জন শ্রমিক নিয়ে এ্যারিষ্টোক্র্যাট ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় উৎপাদন শুরু করেন রাজধানীর মিরপুরের ব্যবসায়ী আবুল হাসনাত। পরে কারখানায় কাজ কমে যাওয়ায় মালিক পক্ষ চলতি বছরের ২৮ জুলাই শ্রমিকদের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপর…
Read Moreবঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে একটি মহল সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বিরোধীতা কারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশে এখন শুধু চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন থামাতে একটি মহল প্রতিনিয়িত দেশের মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করে যাচ্ছে। এসময় তিনি বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক…
Read Moreকরোনা মোকাবেলায় আরো সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
৪ ডিসেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবেলায় মানসম্পন্ন কোভিড-১৯ ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি এটি স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আর্থিক সহায়তা প্রদানসহ তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে ইউএনজিএর ৩১তম বিশেষ অধিবেশনে আজ এক প্রাক রেকর্ডকৃত ভাষণে তিনি বলেন, ‘তবুও কিছু অগ্রাধিকার ক্ষেত্রে জরুরি মনোযোগ এবং আরো সহযোগিতা প্রয়োজন। প্রথমত, আমাদের যথাসময়ে ন্যায্যতার ভিত্তিতে ও সাশ্রয়ী মূল্যে সবার জন্য মানসম্মত ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।’জোট নিরপেক্ষ…
Read Moreভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে: সাভারে প্রাণিসম্পদ মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,০৪ ডিসেম্বর ২০২০(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং দেশের মানুষ তা যেকোনো মূল্যে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরইএ) দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরো বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না…
Read Moreনয়ারহাট দ্বিতীয় সেতু ও রাস্তার চার লেনের নির্মাণ কাজের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):বিএনপি দেশে আন্দোলনের নামে আবারও জ্বালা পোড়াও শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।দুপুরে জাতীয় সংসদ ভবনের নিজ বাসভবন থেকে ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নয়ারহাট দ্বিতীয় সেতু ও রাস্তার চার লেনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় আরও বলেন,বিএনপির রাজনীতি এখন ফেসবুক ও ভিডিও কলের মাধ্যমে সীমাবন্ধ তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। মহামারী করোনা ভাইরাসের সময় বিএনপি নেতাকর্মীরা দেশের মানুষের পাশে না দাড়িয়ে…
Read More