ঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ের যাদবপুর, বালিয়া ও সুয়াপুর ইউনিয়ন সহ প্রায় ১৫ টি স্পটে বংশী ও গাজীখালী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচেছন প্রভাবশালীরা । অবৈধ বালু উত্তোলন কারীদের মাঝে মধ্যে উপজেলা প্রশাসন জেল, জড়িমানা করলেও থেমে নেই তাদের কার্যক্রম । নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচেছ নদীর দু- পারের ফসলী জমি, বসতবাড়ি, স্কুল, মজসিদ- মাদ্রাসা ও খেলার মাঠ । অচিরেই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে ওই সব স্থাপনা ও ফসলী জমি ।

Read More

সরকার গার্মেন্টস মালিকদের ২১ টি প্রণোদনার প্যাকেজ দিয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সরকার গার্মেন্টস কারখানা মালিকদের ২১ টি প্রণোদনার প্যাকেজে এক লক্ষ ৩১ হাজার কোটি টাকা দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় বিসমিল্লাহ কালার্স ইয়ান ডাইং লিমিটেডের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,তৈরি পোশাক রপ্তানীতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। সরকারের প্রণোদনার কারণে পোশাক কারখানার মালিকরা করোনার সময়ও ঘুরে দাড়িয়েছে ও রপ্তানীও চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরও…

Read More

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫

১২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৪২২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ১ জন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৫৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের…

Read More

যারা অর্থ-সম্পদকে বড় করে দেখেছে, তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি : প্রধানমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): অর্থ-সম্পদকে যারা বড় করে দেখেছে তারা কেউ ক্ষমতায় টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুবলীগ নেতাদের সতর্ক করে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শ ধারণ করে রাজনীতি করতে গিয়েও যারা লোভের বশবর্তী হয়ে অর্থ-সম্পদকে বড় করে দেখেছে, তারা কিন্তু টিকতে পারেনি।’ প্রসঙ্গত, নানা বিতর্ক ছাপিয়ে ও শুদ্ধি অভিযানের পর যুবলীগের সপ্তম কংগ্রেসে নেতৃত্বে আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল…

Read More

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২.৫৯%

১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৮ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৮ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশে গত বছরের…

Read More

আগামী বছর যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত হবে: সেতুমন্ত্রী

১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। চলমান কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’সেতুমন্ত্রী আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- ‘বিআরটিসির’ কর্মকর্তাদের…

Read More

সাভারের আশুলিয়ায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সর্ম্পক অনেক ভালো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার।দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার এসময় আরও বলেন,যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কুটনৈতিক ও ব্যবসায়ীক সর্ম্পকও অনেক ভালো সবসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলেও বলেন তিনি। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারী ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর…

Read More

করোনা ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা নির্মূল হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯৫ ভাগ কার্যকর এই ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের গেন্ডা এলাকায় সাভার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল গণি ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এনে দেশের মানুষের মাঝে প্রয়োগ করে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে।সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৩৮৭

৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ করোনায় মৃত্যুর সংখ্যা গতকাল সোমবারের তুলনায় কমে অর্ধেক হয়েছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়। আর শনাক্তের সংখ্যা ছিল ৩১৬।দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪…

Read More

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী প্রথমবারের মতো পাচ্ছেন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড

৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফল করা ৩০ শিক্ষার্থী প্রথমবারের মতো পাচ্ছেন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (স্বর্ণপদক)। এ ছাড়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে নগদ অর্থ ও সনদ দেওয়া হবে। আগামীকাল বুধবার জুম অ্যাপসের মাধ্যমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে স্নাতক (সম্মান) কোর্সে রয়েছেন ২৬ জন আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন। স্বর্ণপদকপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী। আর…

Read More