বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান সেতুমন্ত্রীর

৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): আন্দোলন হবে কোন বছর, বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ বিএনপির আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেলো, কিন্তু আন্দোলন হবে কোন বছর।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুর সেতুর চার লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।বিএনপি…

Read More

সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।দুপুরে রাজধানীর নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরের ৪০ কোটি টাকা ব্যায়ে সেতুটির নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আমিনবাজারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ আমিনবাজারের সালেহপুর সেতুটিতে ব্যাপক ফাটল দেখা দিলে এক পাশে যানচলাচল বন্ধ করে…

Read More

করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে ৪০ বছর হলে

৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):৪০ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। আজ থেকেই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও নির্দেশনা দিয়েছেন, টিকা নিতে আগ্রহী কেউ যদি আগাম নিবন্ধন করতে না পারেন, তবে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে…

Read More

টিকা নিলেন প্রধান নির্বাচন কমিশনার

৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টিকা নিয়েছেন। তিনি দেশের সব ভোটারকে নিজ নিজ এলাকা থেকে টিকা নিতে আবেদন জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিইসি টিকা নেন। আধা ঘণ্টা পর দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করেন, নির্বাচনব্যবস্থায় টিকা দরকার। এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এ কথা বলার সময় এখন না। টিকাদান কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার রাজধানীর ৪৭টি হাসপাতালসহ সারা দেশে প্রায় এক হাজার হাসপাতালে টিকা দেওয়ার কথা…

Read More

শীতের তীব্রতা আর বাড়বে না

৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):শীতের শেষবেলায় প্রকৃতি ছুঁয়ে গেল বৃষ্টি। তাতে অবশ্য পথঘাট ভেসে যায়নি, সামান্য ভিজেছে মাত্র। কোথাও কোথাও ঝিরিঝিরি, কোথাও আবার নামমাত্র দু-এক ফোঁটা। হিমালীয় এলাকায় প্রভাব ফেলা যে লঘুচাপের জন্য বৃষ্টি নেমেছিল, তার প্রভাব আর নেই। কাজেই বৃষ্টিও আর হবে না, শীতের তীব্রতাও বাড়বে না। গত রাতে দেশের প্রায় আটটি অঞ্চলে কিছু বৃষ্টি হয়েছে। এর মধ্যে খুলনা ও সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ছিল ৩ মিলিমিটার। বরিশাল ও ভোলায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার আর কুমিল্লা ও গোপালগঞ্জে খুব সামান্য। তবে অনেক অঞ্চলে আকাশে মেঘ আছে। আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে,…

Read More

করোনার ভ্যাকসিন নিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী

৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান কোভিড- ১৯ এর টিকা নিয়েছেন । এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকা নেন।এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা (ও প্রকল্প পরিচালক), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র কর্মকর্তা এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ করেন ।

Read More

ভ্যাকসিন নিলেই জয় : স্বাস্থ্যমন্ত্রী

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন ফর ভিক্টরি, ভ্যাকসিন নিলে জয়, ভ্যাকসিনে নেই ভয়। মন্ত্রিপরিষদের ৫ জন সদস্যকে সাথে নিয়ে নিজ শরীরে ভ্যাকসিন গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাইল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ একসাথে আনন্দঘন পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করেছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার পর প্রায় ৩০ মিনিট আমরা সবাই একসাথে বসে কথা বললাম। আমাদের কারো শরীরেই…

Read More

বিজিবিতে টিকাদান কার্যক্রম শুরু

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় বিজিবিতেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।এদিন সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানায় অবস্থিত বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকার প্রশিক্ষণ মাঠে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রথম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। এ সময় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকরা, ঊর্ধ্বতন অফিসাররা, সৈনিকরা এবং অন্য বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সরকারি পরিকল্পনা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১২টি…

Read More

হাসপাতালের বুথে করোনার টিকার নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন অনেকে

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ): রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। আজ রোববার এখানে ২০০ জনের টিকা দেওয়ার কথা। তবে হাসপাতালের নিবন্ধন বুথে নিবন্ধন করতে অনেকেই সমস্যায় পড়ছেন। টিকা নেওয়ার পর বিশ্রাম নেওয়ার কথা থাকলেও অনেকেই তা নিচ্ছেন না। দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স-১ কক্ষে টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম টিকাটি নেন কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদ কামাল। এরপর টিকা নেন হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান। এ হাসপাতালে টিকা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে তিনি টিকা নেননি।…

Read More

করোনার টিকা নিলেন প্রধান বিচারপতি

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):করোনার টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি আজ ৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা গ্রহণ করেন।

Read More