করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় দ্বিগুণ

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৩১ জন। গতকাল শনিবারের তুলনায় আজ মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা ও হার। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ৩০৫। আজ রোববার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক…

Read More

বিএনপিকে হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন বলে মন্তব্য করেন…

Read More

করোনার ভ্যাকসিন নিলেন জিওসিসহ ১০০ সেনা সদস্য

৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণের প্রথম দিনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে ১০০ সেনা সদস্যকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানানো হয়েছে।৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। রোববার মোট ১০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে।টিকা গ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান জিওসি ও নবম পদাতিক…

Read More

নিম্নমানের কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না : তাজুল ইসলাম

৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): : রাজধানীতে এলাকাভিত্তিক অবকাঠামো নির্মাণ, ভবনের উচ্চতা, রাজস্ব ও সকল ইউটিলিটি সার্ভিসের মূল্য নির্ধারিত হওয়া দরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. ।তিনি আজ জেলার রূপগঞ্জে ঢাকা ওয়াসার ‘গন্ধবপুর পানি শোধনাগার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান।মো. তাজুল ইসলাম বলেন, উচ্চবিত্ত এলাকায় বসবাসরত মানুষ এবং কম আয়ের এলাকায় বসবাসরত মানুষ সমান সুযোগ-সুবিধা নিয়ে একই মূল্য পরিশোধ করা সমীচীন নয়। সব জায়গায় সমান মূল্য নির্ধারিত হওয়ায় এক ধরনের বৈষম্য তৈরী হচ্ছে।তিনি বলেন, উচ্চবিত্ত এলাকার মানুষের রাজস্বের হার এবং ইউটিলিটি সার্ভিসের মূল্য বর্ধিত…

Read More

দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না:ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ ও দক্ষতার সাথে এক যুগ ধরে রাষ্ট্র পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী এলাকায় জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রায় এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না । যাদের ঘর নেই সবাইকে ঘর করে দিচ্ছে সরকার। দেশে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।মতবিনিময় সভায় এসময় সাভার পৌর…

Read More

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমে ২.৫১%

৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩০৫ জনের। আর সুস্থ হয়েছেন ৪১৭ জন। আজ শনিবার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৫১। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২। গতকাল শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৯। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা…

Read More

বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে: সেতুমন্ত্রী

৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):বিএনপি’র কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে বার বার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে।ওবায়দুল কাদের আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন।বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে । কিন্তু জনগণ…

Read More

বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : মির্জা আজম

ষ্টাফ রিপোর্টার, ৬ ফেব্রুয়ারি ২০২০(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।আশুলিয়ার ইয়ারপুরের জিরাবোর তৈয়বপুর এলাকায় মাদারগঞ্জ সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।মির্জা আজম এসময় আরও বলেন,আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কিন্তু কোন ষড়যন্ত্রেই সরকারের উন্নয়ন থামাতে পারবে না।আলোচনা সভা অনুষ্ঠানে এসময় ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশের ডিআইজি মাহাবুবুর রহমান রিপনসহ মাদারগঞ্জ সমিতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৫১

৪ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার বিদেশি মদ, ২ দশমিক ৫ লিটার স্প্রিট ও ৩০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ৩৪টি মামলা হয়েছে।

Read More

অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গবেষণা এবং অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে যে ফসল যেখানে ভাল উৎপন্ন হয় সেখানেই তার চাষাবাদ করতে হবে।তিনি বলেন, ‘অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কিভাবে করতে পারি সেটা বিবেচনায় এনে মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে সমগ্র বাংলাদেশের এলাকা ভিত্তিক একটি ‘জোন ম্যাপ’ তৈরী করা দরকার।’তিনি এ সময় সরকারি চাকুরে বিজ্ঞানীদের চাকরির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশেষ প্রণোদণার আওতায় আনা যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান…

Read More