প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা খানম

৪ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) :প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব পর্যায়ে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। আজ ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন;…

Read More

পুরুষ হয়েও নারীর মতো কণ্ঠস্বর? লজ্জা নয়, চিকিৎসা নিন

৪ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) :”মেয়েদের মতো কথা বলে! “ফোনে শুনে তো মেয়ে মনে হয়! এ ধরনের মন্তব্য আমাদের দেশে অনেক ছেলেকেই শুনতে হয়। পরিবারের সদস্য, বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের এমন কথায় অনেকেই বিব্রত হন, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, এমনকি সামাজিক মেলামেশা বা চাকরির সাক্ষাৎকারেও সংকোচ বোধ করেন। কিন্তু অনেকেই জানেন না, এটি কোনো হাসি-ঠাট্টার বিষয় নয় বরং এটি পিউবারফোনিয়া নামের একটি চিকিৎসাযোগ্য কণ্ঠস্বও জনিত সমস্যা হতে পারে।বাংলাদেশে এখনো কণ্ঠস্বরের এ ধরনের সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। অনেকেই এটিকে স্বভাবগত বৈশিষ্ট্য বা অভ্যাস বলে মনে করেন। ফলে বছরের পর বছর…

Read More

সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সাভারে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে| ভোর রাতে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকার তৃতীয় লিঙ্গের গুরুমাতা শাপলা চৌধুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে|শাপলা চৌধুরী জানায়,ভোর রাতে একদল মুখোশধারী ডাকাতদল তার এক তলা বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে| পরে বাড়ির সকল রুমের দরজা বাহির থেকে আটকিয়ে দেন ডাকাতরা| পরে আলমারি ভেঙে নগদ ২৮ লক্ষ টাকা,২২ ভরি স্বর্ণালঙ্কার ও আরেক ভাড়াটিয়ার নগদ পঞ্চাশ হাজার টাকা,চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়| পরে তিনি সকালে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ না আসায় তিনি ক্ষোভ প্রকাশ…

Read More

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুখান দৌড়-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,০৩ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এবং “জুলাই আপরাইজিং-রান ২০২৬ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার রানার অংশ নেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় বিভিন্ন হলের শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সভাপতি।বক্তারা বলেন,জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কার্যত…

Read More

ঢাকার দোহারে ১৪ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান ও মৈনট ঘাট পরিদর্শন করলেন ডিসি ফরিদা খানম

শেখ বাশার, দোহার,২ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন করার পর সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে রোববার (২ আগস্ট) দোহার উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।জেলা প্রশাসন সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন দোহার আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা নিবিড় ভাবে যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন প্রদানের জন্য চূড়ান্ত…

Read More

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর, বাণিজ্যিকভাবে কবে হতে পারে

২ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চূড়ান্ত ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ গত ১২ মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে। এতে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এর মধ্য দিয়ে পারমাণবিক…

Read More

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

২ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’- এর খসড়া ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-কে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত সিএমএসএফ আইন, ২০২৬-এর খসড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রকাশ করা হয়েছে। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই ও নীতিগত পর্যালোচনার…

Read More

টেকনাফে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার

মোহাম্মদ সোহেল ,কক্সবাজার,১ আগষ্ট ২০২৬(বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।্আজ দুপুর প্রায় ১টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধে সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়দের নজরে আসে। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ মডেল থানাকে অবহিত করেন।স্থানীয়দের ভাষ্য, জোয়ারের স্রোতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের ইটের সঙ্গে আটকে…

Read More

জাবিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,১ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):’জুলাই গণঅভ্যুত্থান: স্মৃতি, শ্রদ্ধা ও প্রত্যয়ের সন্ধ্যা’ শ্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। সভায় জাবির শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোঃ বাবরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জাবির প্রো-ভিসি প্রশাসন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল…

Read More