ঢাকার দোহারে ১৪ দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান ও মৈনট ঘাট পরিদর্শন করলেন ডিসি ফরিদা খানম

শেখ বাশার, দোহার,২ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’তে আবেদন করার পর সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে রোববার (২ আগস্ট) দোহার উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম।
জেলা প্রশাসন সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন দোহার আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা নিবিড় ভাবে যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন প্রদানের জন্য চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শুধু সহায়তা প্রদান নয়, মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই সেলাই মেশিনগুলো সঠিক ভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সমাজে আত্মনিভরশীল হয়ে উঠবেন বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি।”
উল্লেখ্য, ২ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসক ফরিদা খানমের দোহার উপজেলা সফরসূচির অংশ হিসেবে ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদনকারীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’র মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সেলাই মেশিন প্রদর্শন এবং উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভূমি তাশফিক সিগবাতউল্লাহ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শামীম, দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক ।
অপরদিকে দোহার উপজেলা নির্বাহী অফিসারএমাঃ মাইদুল ইসলাম,জানান, জেলা প্রশাসক মিজ ফরিদা খানম উপজেলা পরিষদ,ভুমি অফিস পরিদর্শন, বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,বৈজ্ঞানিক সরঞ্জামাদী বিতরণ,বিলাসপুর কুলছড়িতে কৃষ্ণচূড়া গাছের চাড়ার জোন উদ্বোধন এবং মিনি কক্সবাজার নামে খ্যাত মৈনট ঘাট পরিদর্শন করে বিভিন্ন দিকনিদের্শনা দেন। এসময় উপজেলা এবং জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাসহ স্থানীয় মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment