নাফ নদীতে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

মোহাম্মদ সোহেল , কক্সবাজার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ): কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির সদস্যরা নাফ নদী ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ…

Read More

সাভারের ৩ ইউনিয়নকে কেরানীগঞ্জে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে হেমায়েতপুরে হাজারো মানুষের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার, ৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভার উপজেলার তিনটি ইউনিয়নকে কেটে কেরানীগঞ্জ উপজেলার সাথে যুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অংশ নেন।​প্রধান অভিযোগ ও বক্তব্য ​বিক্ষোভ সমাবেশে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। একটি বিশেষ মহল একটি ফরমে স্বাক্ষর নিয়ে সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।” ​বক্তারা জোর দিয়ে…

Read More

ধামরাইয়ে মাদকবিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):”খেলাধুলা করলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে এবং যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকে”এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ের দেপাশাই নয়াপাড়া একতা সংঘের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মাদকবিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে এস কে সালমান একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে রিফাত লায়ন্স ক্লাব।পুরস্কার বিতরনী সভাপতিত্ব করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি মাঠে…

Read More

সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: চিকিৎসক-কর্মকর্তাদের আনন্দ র‍্যালি

ষ্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :শ্রমিক অধ্যুষিত জনবহুল সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সারা দেশের ন্যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।​এই যুগান্তকারী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।​আনন্দ র‍্যালিতে…

Read More

দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আলাপচারিতা নিয়ে ক্ষুব্ধ ঢাকা

৬ আগষ্ট ২০২৬ (বিবিনিউজ): পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, এ ঘটনাটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ক্ষতিকর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পলাতক ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারী’ শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি সংবাদমাধ্যমে আলাপচারিতার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ‘অত্যন্ত ক্ষুব্ধ’। সেখানে তিনি ও তার সহযোগীরা ‘বাংলাদেশ রাষ্ট্র ও তার জনগণের বিরুদ্ধে বিষোদগার করেছেন।’ ঢাকা জানায়, এ ধরনের অনুষ্ঠান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায়…

Read More

লোহিত সাগরে সৌদির তেল ট্যাংকারে হামলার দাবি হুথিদের

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বুধবার দাবি করেছে, তারা লোহিত সাগরে ইয়ানবু উপকূলের কাছে একটি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখার অংশ হিসেবে তারা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে। হুথিদের এক সামরিক মুখপাত্র বলেন, ২২ জুলাই অবরোধ শুরুর পর থেকে এটি ছিল লক্ষ্যবস্তু করা অষ্টম সৌদি তেলবাহী জাহাজ। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘উত্তর লোহিত সাগরে ইয়ানবু উপকূলের কাছে ‘ওয়াফা’ নামের সৌদি তেলবাহী জাহাজটিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ হুথিরা জানিয়েছে, সৌদি…

Read More

জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। তিনি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’ আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’

ষ্টাফ রিপোর্টার,৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শিক্ষা ও দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা জাগিয়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।‘অতীতের প্রতি শ্রদ্ধা, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দায়িত্বশীল নাগরিক গঠন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণ…

Read More

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

৫ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের…

Read More

প্রধানমন্ত্রী আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন

৪ আগষ্ট, ২০২৬ (বিবিনিউজ ) : আগামীকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এর ফলক উন্মোচন করে…

Read More