বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে টিনের নতুন ঘরের চাবি তাদের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭…

Read More

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক লাভ, উপাচার্যের অভিনন্দন

৯ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দল আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। আজ সকাল সাড়ে এগারোটায় উপাাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য তাঁদেরকে অভিনন্দন জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, দাবা দলের ম্যানেজার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা ও কোচ শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক উথোয়াচিং রোয়াজা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী…

Read More

এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়

৯ আগস্ট(বিবিনিউজ):২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস–এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারবে। একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখা হবে। যেভাবে ফল দেখবেন—ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি— শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে Examination অপশন…

Read More

শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান

৯ আগস্ট(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশন–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় করবেন সেনাপ্রধান।

Read More

কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

সাভার,৯ আগস্ট(বিবিনিউজ):কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।’ প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম…

Read More

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্র কৌশলে দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাত নিয়ে তারা নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ…

Read More

আশুলিয়ার বাইপাইলে চাঁদা না দেওয়ায় হামলায় পাঁচ শ্রমিক আহত

ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):আশুলিয়ার বাইপাইলে লেবার সরদারের কাছে প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় হামলায় লেবার সরদারসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।‎‎আশুলিয়ার বাইপাইল হাজী সদর আলী শপিং কমপ্লেক্সের কাঁচামালের আড়তের ঘটনা।‎‎অভিযোগকারী তোফাজ্জল হোসেনের দাবি, তাঁর ভাই দীর্ঘ ২৫ বছর ওই এলাকায় লেবার সরদার ছিলেন। প্রায় ৫০ দিন আগে তাঁর মৃত্যুর পর তোফাজ্জল দায়িত্ব নেন। এরপর থেকেই কয়েকজন ব্যক্তি প্রতিদিন ১২ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।‎‎গত ৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে ৩০ থেকে ৪০…

Read More

সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি। এঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। জানাযায়,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন মোল্লার বাড়ির গেটে ভোর ৫টা ১০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি একটি ব্যাগ রেখে যায়।ব্যাগে ছিল কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, সাবান ও একটি চিঠি। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read More

সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দীন বাবু। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দীন বলেন, সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।…

Read More

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৮ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ): টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করছে।শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে দেশীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও…

Read More