ষ্টাফ রিপোর্টার,১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :নারীদের পিছিয়ে রেখে দেশের প্রকৃত ও সুষম উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে। নারী এগিয়ে গেলে পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর উদ্যোগে আয়োজিত SPRE প্রকল্পের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসক বলেন, উন্নয়ন কোনো একক বা স্বল্পমেয়াদি প্রক্রিয়া নয়। মানুষের…
Read MoreMonth: August 2026
ঢাকা ইপিজেড-এ সৌর বিদ্যুৎ প্রকল্পের যাত্রা শুরু করলো গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড
ষ্টাফ রিপোর্টার,১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : সাভারস্থ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন ও চালু করেছে ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জ্যে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড। বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং কারখানার দৈনন্দিন প্রয়োজনীয় পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। প্রথাগত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে…
Read Moreরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ
১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে…
Read Moreজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
১১ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ): জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘৭১ ও ২৪-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা, যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’ সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন…
Read Moreজাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উভয় দলের শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, আমি দু’টি বিভাগ ও শিক্ষার্থীদের সাথেই ওতপ্রোত ভাবে জড়িত। প্রতিযোগিতায় খেলোয়াগণ শৃঙ্খলার সাথে ভালো খেলা উপহার দেবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের খেলাধূলাকে এগিয়ে নিয়ে যাবে বলে উপ-উপাচার্য (প্রশাসন) আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত)…
Read Moreহ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়
ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম হ্যালো ডিসি অ্যাপের এই অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফরোয়ার্ড করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ সরেজমিনে দেখা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। নিয়মিত ময়লা ফেলায় সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে…
Read Moreসাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যাব ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে|সোমবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে এ মতবিনিময় সভার আয়োজন করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প সিপিসি ২|এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়| এসময় তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা অংশ নেন| এসময় আলোচনা সভায় সঠিক প্রশ্ন ও উত্তরদাতাকারী ছাত্র-ছাত্রীদের মাঝে র্যাবের পক্ষ থেকে পুরুস্কার তুলে দেওয়া হয়|সাভার এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নে র্যাব…
Read Moreশিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান ‘বাড়িতে একটি করে গাছ লাগাও’
ষ্টাফ রিপোর্টার,১০ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য…
Read Moreসৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬
১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। গতকাল রোববার উপজেলার গন্ডগোহালি গ্রামেছবি: সংগৃহীতসৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬–তে। আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আগুন লাগে। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। দুজনের বাড়ি নাটোর।…
Read Moreএসএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে
১০ আগস্ট ২০২৬(বিবিনিউজ):এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। আর ২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর আগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা…
Read More