ষ্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :শ্রমিক অধ্যুষিত জনবহুল সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সারা দেশের ন্যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এই যুগান্তকারী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ঢাকা জেলা সিভিল সার্জন জানান, বর্তমান সরকারের এই জনবান্ধব পদক্ষেপের ফলে সাভার ও ধামরাইয়ের লাখ লাখ শ্রমিক ও সাধারণ মানুষ এখন দোরগোড়ায় আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা লাভ করবে ।
সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: চিকিৎসক-কর্মকর্তাদের আনন্দ র্যালি
