৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। থাকবে না কোনো পোষ্য কোটা। আজ রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি। উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা…
Read MoreMonth: December 2024
ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে পাঁচ মামলা বাতিলের রায় বহাল
৮ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষেও দায়েরকৃত ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। এ আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো বলে জানান ড. ইউনূসের পক্ষের আইনজীবী। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।…
Read Moreআগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি
৬ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শনিবার পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’। ফোর্বসের দেয়া তথ্যানুযায়ী শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌত’হর বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল…
Read More১২০ টাকায় চাকরি পেয়ে উচ্ছ্বসিত ৭২ জন তরুণতরুণী
৬ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকুরি পেয়ে আবেগ আপ্লুত ৭২ তরুণ- তরুণী। এমন স্বচ্ছ নিয়োগ পদ্ধতিতে চাকুরি পেয়ে খুশীতে চোখের অশ্রুও ঝড়ালেন এরা কেউ কেউ। দৌড়, উচ্চ লাফসহ এমন শারীরিক কসরত হয়েছে কয়েকদিন ধরে চাকরী প্রত্যাশীদের। মাঠে শারীরিক যাচাই-বাছাই শেষে বলিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৭২ জন তরুণতরুণী।পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেংন খাঁন বললেন, এবার স্বচ্ছতার সঙ্গে যোগ্যদের বাচাই করে চাকরি দেওয়া হয়েছে।
Read Moreকোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ আজ সাভার সেনানিবাসে কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে (সিএমপিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার এবং কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত…
Read Moreধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু
৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): জাতীয় ঐক্য গঠনে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বিকাল ৪টা ২২ মিনিটে সংলাপস্থলে আসেন।এর আগে সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেন বিভিন্ন ধর্মের নেতারা। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন। বুধবার অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। বৈঠকে তিনি ঘোষণা করেন, কেউই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতিকে ক্ষুণ্ন করতে বা জাতিকে…
Read Moreদেশের শান্তি-শৃংখলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করলেন সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ আগষ্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহয়তা করেছে তাতে এখন দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন , ৫ ই আগস্টের পর ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা দেশে শান্তি-শৃংখলায় এবং ক্লান্তির লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেছেন একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী চিপ অব জেনারেল…
Read Moreশেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে : নিক্কেই এশিয়াকে ড. ইউনূস
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ – উল্লেখ করে বলেছেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসনব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচারব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। গত শনিবার (৩০ নভেম্বর) নিক্কেই এশিয়াকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সোমবার (২ ডিসেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করার কথা জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এই…
Read Moreসাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার ৪
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ফয়সাল হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ও দেশিয় অস্ত্র।সকালে এ তথ্য জানায় আশুলিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল। রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।নিহত ফয়সাল ফরিদপুর নগরকান্দার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসাবে চাকরী করতেন।গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার গাজীরচট এলাকার রাহুল (৩০) ও হাবিব (৩৪), চিত্রশাইল এলাকার শাহ আলম (২৬) এবং ডেন্ডাবর এলাকার মহিউদ্দিন মহির (৩০)।পুলিশ জানায়, আশুলিয়ায় বাইপাইল…
Read More৩ বছর পর জানা গেল মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর
৪ ডিসেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর। তাঁর সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিছ চৌধুরীকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। হারিছ চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।এর আগে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ…
Read More