২৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে দ্বিতীয় দিনের ৩টি ম্যাচে অনুষ্ঠিত হচ্ছো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। বৃহস্পতিবার ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি বনাম জগনাথ আন্তবিশ্ববিদ্যালয়। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ০২- ০১ গোলে জগনাথ ইউনিভার্সিটিকে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,আহছানউল্লা বিঞ্জান ও প্রযুক্তি আন্তবিশ্ববিদ্যালয় বনাম উত্তরা ইউনিভার্সিটি । এক এক গোলে ড্র হয়। পরে টাইব্রেগারে ০৩-০১ গোলে আহছানউল্লা বিঞ্জান ও প্রযুক্তি আন্তবিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। বিকালে তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করছেন,বাংলাদেশ টেক্্রটাইল বিশ^বিদ্যালয় বনাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি । প্রথম রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের আন্তনী পুজন গমেজ।
এ প্রতিযোগীতায় ম্যান অব দ্যা ম্যাচদের মাঝে পুরস্কার তুলে দেন, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) এনামুল ইসলাম, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম,সাবেক ফুটবলার ও কোচ রুকনুজ্জামান । গতকাল জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
খেলা গুলো দেখার জন্য মাঠে বিপুল দর্শর্ক উপস্থিত ছিলো। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আগামীকালও অনুরুপ ভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিমের সাথে ৩টি প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
