দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে সম্মান জানানো হবে :সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, শহীদ হয়েছিলেন কিংবা আহত হয়েছিলেন তাদেরকে পরবর্তী সময়ে যেভাবে সম্মান জানানো হচ্ছে ঠিক দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়ে শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে অনুরূপ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনা বিষয় সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সকালে বনগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আবুল খায়েরসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment