২৩ আগস্ট ২০২২(বিবিনিউজ):বিএনপির উদ্দেশ্য ক্ষমতায় আসা নয়, তারা বাংলাদেশকে ধংস করতে চায়। এমন মন্তব্য করেছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গোদনাইল ইউনিয়নের চৌধুরিবাড়ি এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় তিনি এই মন্তব্য করেন। শামীম ওসমান বলেন, বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তবে এবার ক্ষমতায় আসা তাদের উদ্দেশ্য নয়। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করে ধংস করতে চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে বাংলাদেশ আর বসবাসের যোগ্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষার জন্য আওয়ামীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, অতীতের মতো নারায়ণগঞ্জ থেকে আবারও ঘন্টা বাজানো হবে। তিনি বলেন, বিএনপি যতো ষড়যন্ত্রই করুক না কেন আগামি ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী হবেন। স্বাধিনতার পক্ষের শক্তিকে কেউ ঠেকাতে পারবে না।
