১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে দেশে তৈরি গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভাইরাস প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্স’।অনুমোদনের বিষয়টি রোববার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।তিনি বলেন, রোববার দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদনের বিষয়টি আমাদেরকে জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।এদিকে বঙ্গভ্যাক্স ক্লিনিক্যাল ট্রায়াল গবেষক দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, মানবদেহে প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের তৈরি করোনার টিকা বঙ্গভ্যাক্স। ৬০ জনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এই টিকার…
Read MoreMonth: July 2022
প্রতি লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুন:নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার খোলা…
Read Moreমানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন: মাশরাফি
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিক্রিয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমাকে ভোগানোর জন্য দয়া করে সাধারণ ও অসহায় মানুষদের আর ক্ষতি করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন, লড়াই আমার সঙ্গে করুন।’ রোববার রাত ১০টার দিকে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আপনারা সব তো করলেন। এবার আপনাদের কাছে একটা অনুরোধ, পেছন থেকে আঘাত করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো আসুন, সামনে থেকে আঘাত করুন। আমার সঙ্গে সরাসরি লড়াই করুন। আমি সাধুবাদ জানাব।’ লোহাগড়ার…
Read Moreআওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না:সেতুমন্ত্রী
১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁর দল প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না, চায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আজ রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। ওবায়দুল কাদের উল্লেখ করেন, আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপে বসছে। এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত। শেষ দিন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের ১০…
Read Moreএসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর
১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হবে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা শুরুর এ তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো। নাম প্রকাশ না…
Read Moreসাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে আহত ১৬
স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :সাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে ১৬ জন আহত হয়েছে। গতকাল সকালে এঘটনা ঘটলেও ভবন মালিক কঠোর ভাবে গোপনীয়তা করায় আজ সকালে তা সবার মাঝে প্রকাশ হয়। সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারে এঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিস জানায়,কয়েক বছর আগে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর নামের এক ব্যক্তির কাজ থেকে দশ তলা ভবন ভাড়া নিয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টার সেখানে চালু করা হয়। পরে গতকাল সাড়ে দশটায় ডায়াগণষ্টিক সেন্টারের ১৬ জন রোগী একটি লিফটে বিভিন্ন ফ্লোরে ডাক্তার দেখানো ও পরীক্ষা করার জন্য উঠেন। এসময়…
Read Moreদেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে : এ্যাডভোকেট কামরুল ইসলাম
স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে সাময়িক ভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার চার তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেন বলেন তিনি।এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,মাদ্রাসাটির পরিচালক সাইফুল…
Read Moreজাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান। সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল এলাকায় সমাজের দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু তা দেখে বিএনপি সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি। এর আগে…
Read Moreটি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন : তামিম
১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩য় ও শেষ ওয়ানডে যখন শেষ হয় বাংলাদেশে তখন রাত ২ টা ৪৫। ঘুম ঘুম চোখে খেলা দেখা স্বার্থক হয়েছে টাইগার ভক্তদের। টানা ৩ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। বোলারদের দাপট দেখানো এই সিরিজে ব্যাট হাতে রান করে সিরিজসেরা হয়েছেন তামিম ইকবাল। তামিম ভক্তদের মন ভালো করার উপলক্ষের অভাব ছিল না। তবে কিছুক্ষণ বাদেই মন খারাপ করার উপলক্ষ এনে দেন তামিমই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।…
Read More৭০৫ কোটি টাকা পাচার ৮ ই–কমার্স প্রতিষ্ঠানের
১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : সবচেয়ে বেশি ৩০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে আনন্দের বাজার। অর্থ আত্মসাৎ করে কেউ কেউ আয়েশি জীবন যাপনও করেছেন। ই-কমার্সের নামে ৭০৫ কোটি টাকা পাচার করেছে আনন্দের বাজার, ই-অরেঞ্জ, ধামাকাসহ আটটি প্রতিষ্ঠান। তারা হুন্ডির মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থ পাচার আইনে করা মামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে। বিশাল ছাড়ে মোটরসাইকেল, দামি ব্র্যান্ডের গাড়ি আর ইলেকট্রনিকস পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রাহকের টাকা…
Read More