স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) :সাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে ১৬ জন আহত হয়েছে। গতকাল সকালে এঘটনা ঘটলেও ভবন মালিক কঠোর ভাবে গোপনীয়তা করায় আজ সকালে তা সবার মাঝে প্রকাশ হয়। সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারে এঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিস জানায়,কয়েক বছর আগে সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন জাহাঙ্গীর নামের এক ব্যক্তির কাজ থেকে দশ তলা ভবন ভাড়া নিয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টার সেখানে চালু করা হয়। পরে গতকাল সাড়ে দশটায় ডায়াগণষ্টিক সেন্টারের ১৬ জন রোগী একটি লিফটে বিভিন্ন ফ্লোরে ডাক্তার দেখানো ও পরীক্ষা করার জন্য উঠেন। এসময় প্যানেঞ্জার লিফটি উপরে না উঠে দরজা বন্ধ হয়ে আটকিয়ে যান। পরে লিফটে উঠো যাত্রীরা পচিশ মিনিট চিকৎকার চেচামেচী করে অসুস্থ হয়ে পড়েন। এসময় ডায়াগণষ্টিক সেন্টার কতৃপক্ষ সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিক ঘটনাস্থলে গিয়ে আধুনিক যন্ত্র দিয়ে লিফট খুলে ১৬ জন লোকজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করেন। অল্পের জন্য ১৬ জন লোকজন প্রাণে বেঁেচ যান। এঘটনায় সেখানে চিকিৎসা সেবা নিতে আসা সকলের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে। পরে বিষয়টি ভবন মালিক জাহাঙ্গীর কঠোর ভাবে গোপন করলেও আজ সকালে তা প্রকাশ হয় সবার মাঝে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মাহফুজ আহমেদ বলেন,বিষয়টি তদন্ত চলছে। এবিষয়ে ইবনেসিনা ডায়াগণষ্টিক সেন্টারের সহকারী ম্যানেজার ইসমাইল হোসেন বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি আটকে গিয়েছিলো।
সাভারে একটি হাসপাতালে লিফটে আটকা পড়ে আহত ১৬
