স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে সাময়িক ভাবে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
সাভারের ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়া এলাকায় নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার চার তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেন বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন,মাদ্রাসাটির পরিচালক সাইফুল ইসলামসহ আরো অনেকে।
দেশে খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট সমাধান হবে : এ্যাডভোকেট কামরুল ইসলাম
