জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান। সাভারের বনগাঁও ইউনিয়নের হাঙ্গাইল এলাকায় সমাজের দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন হচ্ছে কিন্তু তা দেখে বিএনপি সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী,সাভারের বিরুলিয়ার বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়েন নতুন ভবন উদ্বোধন শেষে সেখানে ও পৌরসভায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ও লালটেক এলাকায় স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সূত্রঃ সাভার সংবাদদাতা।

Related posts

Leave a Comment