২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):রাজধানীর বংশালে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান জানান, তারা ভোলা থেকে লঞ্চে সদরঘাটে আসে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। পরে তারা রিকশায় উঠে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসের দিকে যাচ্ছিলো। পথে বংশাল এলাকায় রিকশা জোরে ব্রেক করলে সালমা ছিটকে পড়ে মাথায় আঘাত পায়।…
Read MoreMonth: July 2022
মোবাইলে পাবজি গেমস খেলার সময় গ্রেফতার ১০৮
২০ জুলাই ২০২২(বিবিনিউজ ):মোবাইলফোনে পাবজি গেমস খেলার সময় চুয়াডাঙ্গায় ১০৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দৌলাতদিয়াড় গ্রামের তাসনিম নূর নামের একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালায়। এসময় সেখানে পাবজি গেমস খেলা অবস্থায় পুলিশ ১০৮ জনকে আটক করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এসব তরুণ ও কিশোররা একত্রিত হয় চুয়াডাঙ্গায়। তারা ওই কমিউনিটি সেন্টারে বসে পাবজি গেমস খেলছিল। খেলায় ২৫ দল ছিল। প্রতি দলে চারজন করে খেলছিল। খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার ও রানারআপ দলকে…
Read Moreঅল্প সময়ের মধ্যে বিদ্যুৎ-সংকটের সমাধান হবে, আশা সেতুমন্ত্রীর
২০ জুলাই ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ-সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই আশার কথা বলেন। ‘সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ-সংকট হয়েছে’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদ্যুৎ-সংকট সাময়িক। সরকার পতনের যে দিবাস্বপ্ন বিএনপি দেখছে, সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’ সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশবাসী জানে, বিশ্বব্যাপী এখন জ্বালানিসংকট দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এই সংকটকে আরও প্রকট করেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট…
Read Moreরাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং
২০ জুলাই ২০২২(বিবিনিউজ ):বিদ্যুৎ ঘাটতি কমাতে আজ বুধবার টানা দ্বিতীয় দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। এটি চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করবে। আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও দিয়ে দিয়েছে সংস্থা দুটি। বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত সোমবার। এ…
Read Moreনন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
১৯ জুলাই ২০২২(বিবিনিউজ ): নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নুহাশ পল্লীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে হুমায়ূন আহমেদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ূন আহমেদের ভক্তরা এসে ভিড় জমায় নুহাশ পল্লীতে। তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অনেকে।হুমায়ূন আহমেদের স্মৃতি জাদুঘর হচ্ছে নুহাশ পল্লীতে। হুমায়ূনের নিজের আঁকা ছবি ও সিনেমা-নাটকের জন্য হাতে লেখা স্ক্রিপ্ট দিয়ে সাজানো হবে জাদুঘরটি। সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তার স্ত্রী মেহের আফরোজ শাওন একথা…
Read Moreসকলকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৯ জুলাই ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মিতব্যয়ী হতে পারলে- লাভবান হবো।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার প্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই…
Read Moreনানা আয়োজনে সাভারে পালিত হলো প্রধানমন্ত্রীর নাতনি আমরীন হোসেনের জন্মদিন
স্টাফ রিপোর্টার,১৯ জুলাই ২০২২(বিবিনিউজ ):নানা আয়োজনে সাভারে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি ও সায়মা ওয়াজেদ পুতুরের কন্যা আমরীন হোসেনের জন্মদিন। দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র (সিআরপির) রেডওয়ে হলে নানা আয়োজনে এই জন্মদিন পালন করা হয়। এতে সিআরপির শারীরিক প্রতিবন্ধি শিশুদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় সিআরপির শারীরিক প্রতিবন্ধি শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন ত্রাণ প্রতিমন্ত্রী। পরে প্রতিবন্ধি প্রায় এক হাজার ব্যক্তিকে সেখানে দুপুরের লাঞ্চ করান। লাঞ্চের মধ্যে ছিলো পোলাও,গরুর রেজালা,মুরগির ফ্রাই,ডিম,বোরহানী,কোমলপানীয়। এসময় সকল প্রতিবন্ধি শিশুরা ও তাদের পরিবারের…
Read Moreবগুড়ায় ৩৫৪টি ঘর পাচ্ছে ভূমিহীন ও গৃহহীন পরিবার
১৯ জুলাই ২০২২(বিবিনিউজ ): জেলায় প্রান্তিক, ভূমিহীন ও গৃহহীন পরিবার ২১ জুলাই তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ৩৫৪ টি ঘর পাচ্ছে। ২১ জুলাই সারাদেশের মত বগুড়াতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার ৩৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণ করবেন। ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কর্মসূটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতমধ্যে জেলার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেরাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণাকরবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটি জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক মো:জিয়াউল হক। জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে দুপচাঁচিয়া উপজেলায় ক তালিকাভুক্ত ভূমিহীন পরিবার সংখ্যা ৩২৯টি। ২১ জুলাই ১০ টি ঘর…
Read Moreঅফিসের সময় কমানোর বিষয়ে ভাবছে সরকার
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ): সরকারি-বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে সরকার পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে অনলাইনে অফিস করার পরিকল্পনারও করছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বলেছেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’সংবাদ সম্মেলনে লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং…
Read Moreরাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং
১৮ জুলাই ২০২২(বিবিনিউজ ):ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। এ সময় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।বৈঠকের পর বিভিন্ন এলাকার জন্য লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সভা থেকে জানানো হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও…
Read More