পদ্মা সেতু উদ্বোধন, স্বপ্ন হল সত্যি

২৫ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে দীর্ঘতম সেতুটি উদ্ধোধন করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আজ তার স্বপ্ন পূরণ প্রত্যক্ষ করছে।শেখ হাসিনা রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং অন্যান্য অংশের সাথে সংযোগকারী খর¯্রােতা এবং জল প্রবাহ, দৈর্ঘ্য ও আকারের দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিবেচিত নদীর উপর এই সেতুটির উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী আজ সকালে মাওয়া প্রান্তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর ফলক উম্মোচন করেন, যেখানে বিদেশী কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিম এবং অন্যান্য অঞ্চলের সংযোগকারী যমুনা নদীর উপর ১৯৯৮…

Read More

ধামরাইয়ে পদ্মা সেতু দেখানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

২৫ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে পদ্মা সেতু দেখানোর কথা বলে একটি রিসোর্টে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত আল আমিন উপজেলার চরচৌহাট এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ জুন) দুপুরে। ভুক্তভোগী ও পারিবারিক সূত্র জানায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আল আমিনের। এ সুবাদে সে তার প্রেমিকাকে পদ্মা সেতু দেখানোর কথা বলে গতকাল শুক্রবার সকালে একটি রিসোর্টে নিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীকে সে একাধিকবার ধর্ষণ করে। দুপুর পর্যন্ত ওই রিসোর্টে অবস্থান করে তারা। বিষয়টি কাউকে না বলতে…

Read More

জনগণের শক্তিতে বিশ্বাস করেছি বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

২৫ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং সমর্থন দিয়েছেন বলেই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আজ পদ্মা সেতু নির্মাণে সমর্থ হয়েছেন। প্রয়োজনে দেশের উন্নয়নে জীবন দিয়ে হলেও কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ও ব্যক্ত করেন তিনি।এক সময় দেশের অনেক জ্ঞানী-গুনী ব্যক্তিদের উক্তি- ‘নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়’ এর উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে নিজেদের টাকায় কীভাবে পদ্মা সেতু করতে পারলাম কারণ, আজকে আপনারা বাংলাদেশের জনগণ আমাকে সমর্থন দিয়েছেন পাশে দাঁড়িয়েছেন। আর জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি-আমি সেটাতেই বিশ্বাস করেছি।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি…

Read More

‘পদ্মা সেতু’র উদ্বোধন বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন : প্রধানমন্ত্রী

২৪জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ ‘পদ্মা সেতু’ যান চলাচলের জন্য খুলে দেওয়ার দিনকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন হিসাবে অভিহিত করেছেন।তিনি আগামীকাল ২৫ জুন ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষে আজ দেয়া এক বাণীতে বলেন, ‘দেশপ্রেমিক জনগণের আস্থা ও সমর্থনের ফলেই আজকে উন্নয়নের এ নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে। আগামী দিনেও গণমানুষের আশা-আকাঙ্খা ও স্বপ্ন পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্ল¬াহ।’প্রমত্তা পদ্মা…

Read More

বাসযোগ্যতার সূচকে ১৭২টি শহরের মধ্যে ঢাকা ১৬৬তম

২৩ জুন ২০২২(বিবিনিউজ):বাসযোগ্য শহরের তালিকায় তলানির দিক থেকে (বাস অযোগ্য) সপ্তম হয়েছে ঢাকা। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২২ সালের সূচকে ১৭২টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬তম। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে ইআইইউ। অবশ্য আগের বছরের চেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তিন ধাপ এগিয়েছে ঢাকা। ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম হয়েছিল ঢাকা। বাসযোগ্যতার সূচকে এ বছর ঢাকার স্কোর ১০০ নম্বরে মধ্যে ৩৯ দশমিক ২। আগের বছর প্রাপ্ত স্কোর ছিল ৩৩ দশমিক ৬। মহামারিসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করার কারণে স্কোর বেড়েছে বলে জানিয়েছে ইআইইউ। শহরগুলোর স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা…

Read More

৬ দিন পর সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

২৩ জুন ২০২২(বিবিনিউজ): সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ছয় দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। আজ সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবন্দর থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক আবদুস সাত্তার। আজ সকালে আবদুস সাত্তার বলেন, রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছিল। দুই দিন পর গত রোববার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত অ্যাপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি। তবে আজ বিমান ওঠানামা শুরু হয়েছে।

Read More

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২৩ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি এই শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা তাঁর দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা…

Read More

জাবিতে প্রতি আসনে ভর্তি-ইচ্ছুক ১৫১ পরীক্ষার্থী

২৩ জুন ২০২২(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি। এ হিসাবে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫১ জন ভর্তি-ইচ্ছুক। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এসব তথ্য জানান। এর আগে ১৬ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়। আবেদন শুরু হয়েছিল গত ১৮ মে। জানা গেছে, এ বছর মোট পাঁচটি ইউনিটের অধীন ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে।…

Read More

৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫৭০৮

২২জুন ২০২২(বিবিনিউজ): ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী। আজ বিকালে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। জাতীয়…

Read More

আফগানিস্তানে ভূমিকম্পে ১০০০ মানুষের মৃত্যু

২২জুন ২০২২(বিবিনিউজ): আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে পাকতিকা প্রদেশে ব্যাপকভাবে ভূমিধস ও ঘর–বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। পাকতিকা প্রদেশের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিন হাজিফি বিবিসিকে ভূমিকম্পে হতাহতের তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি বলেন, পাহাড়ি এলাকাগুলো থেকে হতাহতের প্রকৃত তথ্য পেতে সময় লাগবে। পূর্ণাঙ্গ তথ্য পেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিধ্বস্ত এলাকাগুলোয়…

Read More