অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেইমার

২২জুন ২০২২(বিবিনিউজ):মঙ্গলবার মাঝ আকাশে বিপদে পড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ব্যক্তিগত বিমান। বিমানের ভেতরে অবস্থান করছিলেন তিনি। তবে পাইলট জরুরি অবতরণ করলে এ যাত্রায় বেঁচে ফিরলেন তিনি। বলতে গেলে দ্বিতীয় জীবন পেলেন নেইমার। জানা গেছে, উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তারা।এর আগে, সোমবার দুর্ঘটনার শিকার হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৬ কোটি টাকা দামের গাড়ি। তবে গাড়িতে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার।

Read More

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

২১ জুন ২০২২(বিবিনিউজ): বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টার কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজি সিংহ জানান। দুপুর ১টা পর্যন্ত তিনি সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। অতিবৃষ্টিতে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যাতে দুর্দশায় পড়েছে প্রায় অর্ধ কোটির মতো মানুষ।সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দরে আসার পর সার্কিট হাউজে আসবেন। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

Read More

বন্যাকবলিত ৯০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

১৯ জুন ২০২২(বিবিনিউজ): বন্যাকবলিত সিলেট এবং সুনামগঞ্জ জেলার ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।এনামুর রহমান বলেন, শুক্রবার পরিস্থিতি খুবই খারাপ হয়, লাখ-লাখ মানুষ পানিবন্দি হয়ে যায়। উদ্ধারের জন্য সিভিল প্রশাসন জলযান নিয়ে মাঠে নামে। সিলেট এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছিলেন, পানিবন্দির তুলনায় জলযান অপ্রতুল। তারা আরও সাহায্য চায়।বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী…

Read More

বাড়িতে থাকার উপায় নেই, আশ্রয়কেন্দ্রে খাদ্যসংকট

১৯ জুন ২০২২(বিবিনিউজ): নগরের কোথাও হাঁটুপানি, কোথাও গলাসমান। আশ্রয়কেন্দ্রে আসা মানুষেরা খাবারের জন্য তাকিয়ে আছে সহায়তার দিকে। সিলেট শহরের শাহজালাল উপশহর এলাকার জে ব্লকের বাসিন্দা সিদ্দিকুর রহমান। নৌকায় করে মেয়ে ও স্ত্রীকে নিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপশহর মোড়ে আসেন তিনি। বৃষ্টিতে এর মধ্যে সবাই ভিজে গেছেন। নৌকায় থাকা তিনটি ব্যাগ নামাতে নামাতে তিনি বললেন, ‘যে অবস্থা দেখছি, আর বাসায় থাকতে পারলাম না। বাধ্য হয়ে বাসার সবাইকে নিয়ে বের হয়েছি। গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে চলে যাব।’ বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট নগরের প্রায় সব এলাকা পানিতে…

Read More

ধামরাইয়ে ২১ জন এসএসসি পরিক্ষার্থীর প্রবেশ পত্র আটকিয়ে দিয়েছে প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২২(বিবিনিউজ): অতিরিক্ত ফ্রি না দেয়ায় ২১ জন এসএসসি পরিক্ষার্থীর, পরিক্ষায় অংশ গ্রহনের প্রবেশ পত্র আটকিয়ে দিয়েছে ঢাকার ধামরাইয়ের বিজয় নগরে অবস্থিত টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক । বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিক্ষার্থী এবং তাদের অবিভাবকরা প্রবেশ প্রত্রের জন্য অপেক্ষা করেন । তারপর ও প্রবেশ পত্র না পেয়ে তারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করতে থাকেন । এবিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী মোঠোফোনে টাঙ্গইল রেসিডেনসিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো: নূরুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং অতিরিক্ত…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত

১৬ জুন ২০২২(বিবিনিউজ): গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ৩৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল। আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন। ২৪ ঘণ্টায় ৬ হাজার…

Read More

যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত নিয়ে নিন : স্বাস্থ্যমন্ত্রী

১৬ জুন ২০২২(বিবিনিউজ): দেশ ও দেশের বাইরে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়ছে। তাই যারা বুস্টার ডোজ নেননি, তাদের শিগগিরই টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে সভা কক্ষে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ করোনা কিছুটা হলেও প্রতিদিনই বাড়ছে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।’তিনি বলেন, বুস্টার ডোজ নিলে আপনি সুরক্ষিত থাকবেন। যারা নিয়েছেন তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই…

Read More

২২ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার:শিক্ষামন্ত্রী

১২ জুন ২০২২(বিবিনিউজ):এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১৫ জুন থেকে ৭ জুলাই (২২ দিন) কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। শিক্ষামন্ত্রী জানান, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ…

Read More

পদ্মা সেতু উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে ২৪ জুন

১২ জুন ২০২২(বিবিনিউজ): স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পরীক্ষায় জালিয়াতি…

Read More

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১১ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারের পৌর এলাকার আন্দনপুরের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এই লাশ উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মাইনুল ইসলাম জানান, সাভার পৌর এলাকার আনন্দপুরের একটি কালর্ভাটের দক্ষিণ-পশ্চিম দিকে সড়কের পাশেই হাত -পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সাভার মডেল থানার (এসআই ) আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর রাতের আধারে লাশটি ফেলে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের…

Read More