২৭ জুন ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় সবগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়ছে। বিশেষ করে সুনামগঞ্জ ৯০ ভাগ, সিলেট ৭০ ভাগ ডুবে গেছে। আগের তুলনায় পানি কমলেও এখনো অনেক জায়গা নিমজ্জিত রয়েছে। মানুষ কষ্টের মধ্যে আছে। তাদের কষ্টে শরীক হতে এখানে আসা। বন্যা শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বাহিনীকে নির্দেশনা দিয়েছেন-বন্যায় যারা ক্ষতিগ্রস্থ…
Read MoreMonth: June 2022
ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল
২৭ জুন ২০২২(বিবিনিউজ): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে পাস করেছেন মাত্র ৫ হাজার ৬২২ জন। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। আজ সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এর আগে, গত ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস…
Read Moreপদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা
২৭ জুন ২০২২(বিবিনিউজ): পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর। আশরাফুল কবীর বলেন, ‘আমরা পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশে অবস্থান করছিলাম। বেলা দেড়টার দিকে সেতুর মাঝখানে প্রাইভেট কার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে…
Read Moreপ্রথম ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৮২ লাখ ১৯ হাজার টাকা
২৬ জুন ২০২২(বিবিনিউজ ):পদ্মা সেতুতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫,২০০ গাড়ি পারাপার হয়েছে। এতে প্রথম ৮ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার। আজ বিকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা…
Read Moreকরোনা শনাক্ত বেড়েছে
২৬ জুন ২০২২(বিবিনিউজ ):দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৮০ জনের। আর করোনায় মৃত্যু হয়েছিল তিনজনের। টানা ২০ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ২০ জুন করোনায় একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর টানা চার দিন করোনায় একজন করে মৃত্যু হয়। মধ্যে এক দিন কারও মৃত্যু হয়নি। সর্বশেষ দুই দিনে তিনজন ও দুইজনের প্রাণ গেল এই ভাইরাসে। আজ বিকেলে…
Read Moreনাইটক্লাব থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার
২৬ জুন ২০২২(বিবিনিউজ ডেস্ক): দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের উপকন্ঠে একটি নাইটক্লাব থেকে রবিবার অন্তত ১৭ জনের মৃত উদ্ধার করা হয়েছে। পুলিশ এ কথা জানায়।প্রাদেশিক পুলিশ প্রধান ব্রিগেডিয়ার থেমবিনকোসি কিনানা এএফপিকে বলেন, ‘আমরা একটি রিপোর্ট পেয়েছি যে সিনারি পার্কে একটি স্থানীয় বারে অন্তত ১৭ ব্যক্তিকে মৃত পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে আমরা এখনো বিষয়টি তদন্ত করছি।’
Read Moreসোনার ছেলেমেয়েরা তৈরি হও দেশকে নেতৃত্ব দিতে : প্রধানমন্ত্রী
২৬ জুন ২০২২(বিবিনিউজ):শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নতুন প্রজন্মকে বলবো, সোনার ছেলেমেয়েরা তৈরি হও দেশকে নেতৃত্ব দিতে। বাংলাদেশ যেন আর পিছিয়ে না থাকে, বাংলাদেশ যেন এগিয়ে যায়। উদ্ভাবনী শক্তিতে আমাদের ছেলেমেয়েরা আরও উন্নত হবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ আজ রবিবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২-এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই তো প্রধানমন্ত্রী হবে, শিক্ষক হবে। সেভাবেই তারা তৈরি হোক। প্রযুক্তি-বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।…
Read Moreপদ্মা সেতুতে যানবাহনের গতিসীমা নির্ধারণ
২৬ জুন ২০২২(বিবিনিউজ):পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। উদ্বোধনের দুই দিন আগে গত বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর আজ রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। গণপরিবহনের আগেও সরকারি বিভিন্ন দপ্তরের পরিবহন আনুষ্ঠানিক পদ্মা সেতু পার হলেও এবারই প্রথম যাত্রী পারাপার শুরু হয়েছে। এক গাড়িচালক জানান, ‘দীর্ঘ দিন ধরে ফেরিতে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তার সমাপ্তি হলো আজকে। রাত ৯টা থেকে অপেক্ষায় ছিলাম। খুব ভোরেই টোল প্লাজার সামনে হাজির হলাম। টোলও…
Read More৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
২৬ জুন ২০২২(বিবিনিউজ): চলতি বছর এ পর্যন্ত (২৬ জুন রাত ২টা) ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫০৪ জন গিয়েছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মোট ১০৮টি ফ্লাইটে সৌদি গেছেন ওই হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও…
Read More৭ থেকে ৮ মিনিটেই পদ্মার এপার ওপার
২৬ জুন ২০২২(বিবিনিউজ): আজ রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। শরীয়তপুরের জাজিরা থেকে পদ্মা নদী পার হয়ে মাওয়া প্রান্তে আসতে সময় লাগছে মাত্র ৭ থেকে ৮ মিনিট। যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহনের ঠিক একই সময় লাগছে এপার থেকে ওপারে যেতে। আজ রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। জানা যায়, রাত থেকেই নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক যান এসে দাঁড়ায় পদ্মা সেতু পারি দেওয়ার জন্য। ভোর থেকে যাত্রা শুরু হলে সবাই প্রথমবারের মতো সেতুতে উঠার জন্য…
Read More