২৯ জুন ২০২২(বিবিনিউজ ): ঈদুল আজহার তারিখ জানতে মুখিয়ে আছেন মুসলিমরা। বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে তা জানা যাবে আগামী কাল বৃহস্পতিবার। জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।’ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে বলে জানা গেছে।…
Read MoreMonth: June 2022
মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে শাস্তি
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। দোকান, শপিং মল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আইনানুগ শাস্তির মুখে পড়তে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনাটি সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের (আইজি) কাছেও এটি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ে সারা দেশে করোনায় আক্রান্তের হার দ্রুতগতিতে বাড়ছে। জনগণের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে।…
Read Moreএকনেকে ২,২১৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
২৯ জুন ২০২২(বিবিনিউজ ):মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি ৫৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…
Read Moreপদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা
২৮ জুন ২০২২(বিবিনিউজ ডেস্ক):পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। আজ মঙ্গলবার শরীয়তপুর পরিবহনের একটি বাস এই দুর্ঘটনা ঘটায়। এতে টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে যায়। সেতু কর্তৃপক্ষ ওই বাসচালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দিয়েছেন। টোল প্লাজার কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় আসেন চালক মো. রানা। টোল দেওয়ার পর তিনি রসিদ না নিয়েই দ্রুত বাসটি নিয়ে বের হতে যান। তখন ৩ নম্বর বুথের ব্যারিয়ারটি বাসের ধাক্কায় বাঁকা হয়ে…
Read Moreআশুলিয়া–নড়াইলের ঘটনায় উদ্বেগ জানিয়ে ১৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
২৮ জুন ২০২২(বিবিনিউজ ):ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক। এই বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, তাঁরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন, বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে। তাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পথ হারানোর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই আহ্বান জানিয়েছেন ১৭ বিশিষ্ট নাগরিক। বিবৃতিটি পাঠিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। বিবৃতিতে বলা হয়, চলমান ঘটনায় প্রমাণিত হয়, বাংলাদেশ আজ সাম্প্রদায়িকতার ছোবলে ক্ষতবিক্ষত। দেশে মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত। সামাজিক মর্যাদা অদৃশ্য। বিবৃতিতে উল্লেখ করা…
Read Moreআগামী দুই সপ্তাহ শ্রীলঙ্কায় জ্বালানি তেল বিক্রি বন্ধ
২৮ জুন ২০২২(বিবিনিউজ ডেস্ক):আর্থিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। জ্বালানি তেলেরও ব্যাপক সংকট সেখানে। এবার জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিসেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল, ডিজেল পাবে। সেকানেই সমস্ত বেসরকারি চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিসেবা ছাড়া কারও কাছে জ্বালানি তেল বিক্রি করা হবে না। কারণ যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। এই অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। এদিকে, বিভিন্ন পেট্রল পাম্পের সামনে ইতোমধ্যেই গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।…
Read Moreইউক্রেনের জনাকীর্ণ শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত
২৮জুন ২০২২(বিবিনিউজ ডেস্ক): ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিমানচাক নগরীর একটি জনাকীর্ণ শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গন থেকে রাশিয়ার ব্যাপক সমালোচনা হচ্ছে। মঙ্গলবার জরুরি সার্ভিসের প্রধান একথা জানায়। খবর এএফপি’র।টেলিগ্রামে পোস্ট করা সান্ধ্যকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেন, ‘ক্রিমানচাকের কেন্দ্রস্থলে ওই শপিং মলে রাশিয়ার আজকের হামলা ইউরোপীয় ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী কর্মকা-গুলোর অন্যতম।’জরুরি সার্ভিসের প্রধান সার্গি ক্রাক বলেন, ওই শপিং মলে সোমবারের ক্রেপণাস্ত্র হামলার পর সেখানে প্রধান কর্ম ছিল উদ্ধার কাজ, ধ্বংসস্তুপ সরানো ও আগুন নিয়ন্ত্রণে আনা।’টেলিগ্রামে ক্রাক বলেন, ‘এখন পর্যন্ত আমরা এ ভয়াবহ হামলার…
Read Moreদেশের দৈনিক করোনা শনাক্ত দুই হাজার ছাড়াল
২৭ জুন ২০২২(বিবিনিউজ):করোনা সংক্রমণ বাড়ার ধারাবাহিকতায় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আবার দুই হাজার ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১০১ জন। এ সময় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
Read Moreপদ্মা সেতু দুর্ঘটনায় নিহত যুবকরা বাইক চালাচ্ছিলেন ১০৫ কিমি গতিতে
২৭ জুন ২০২২(বিবিনিউজ):পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। জানা গেছে, ওই দুই যুবকের একজন একজন মোটরসাইকেল চালাচ্ছিলেন, অন্যজন পেছনে বসে ভিডিও করছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় প্রায় ১০৫ কিলোমিটার। হঠাৎ একটি ট্রাকের সামনে ডানে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এতে গুরুতর আহত হন চালক…
Read More৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা ফাইজারের টিকা পাবে:সেব্রিনা ফ্লোরা
২৭ জুন ২০২২(বিবিনিউজ):জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের করোনা টিকা দেওয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। আজ সোমবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’এ ছাড়া কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা।
Read More