সাভারে চাঁদাবাজি মামলার আসামি ধরতে ২ পুলিশ আহত


১৫ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):চাঁদাবাজির মামলার আসামি ধরতে গিয়ে চাঁদাবাজ গ্রুপের হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হয়েছে। আহত হয়েও আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন-সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আশোক ও (এ এস আই) সাইফুল ইসলাম।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি শরিফ উদ্দিনকে (৫০)ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতার শরিফ উদ্দিন ফকির নামা বাজারের মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, আমরা আজ সন্ধ্যায় চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার করতে যাই৷ সেখানে স্থানীয়রাসহ আসামির লোকজন আমাদের উপর হামলা করে। আসমি এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই৷ তাকে আগামীকাল (১৫ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

Related posts

Leave a Comment