শেখ আজাদ,৩১ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভার পৌর ব্যাংক কলোনি এলাকা ঐতিহ্যবাহী ব্যাংক কলোনী বাড়ির মালিকপক্ষগনের সমন্বয়ে গঠিত একতা নাগরিক কমিটি (এনাক)’র উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি। সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন,সুন্দর একটি শহর করার পরিকল্পনা রয়েছে,ময়লা আবর্জনা ফেলার স্থান না থাকায় পৌরসভার একটি বিরাট সমস্যা ২০০ মেট্রিকটন ময়লা ফেলতে হয় এই পৌরসভায় থেকে।
পৌরসভার জায়গায় ময়লা ফেলতে ২০ বিঘা জমি কিনার কথা বলেছেন তিনি। সকলকে ময়লা আবর্জনা যত্রযত্র না ফেলার আহবান করেছেন তিনি।
তিনি আরো বলেন বাড়ী নির্মানের সময় রাস্তা বন্ধ করে যেন বাড়ী নির্মান না করা হয়। স্কুলের আশে পাশে ১০০ গজের মধ্যে দোকানে বিড়ি সিগারেট বিক্রি করতে পারবে না।রাস্তা দখল করে কোন ফুটপাত চলবে না,বাড়ী মালিকরা যেন আবাসিক অনুমোদন নিয়ে বানিজ্যিক ভবন না করা হয় এটি অন্যায় চোখের লজ্জা খাতিরে কোন পানিশমেন্ট নেওয়া হয় না, যে কোন সময় ব্যবস্থা গ্রহন হবে এসব বাড়ির মালিকদের বিরুদ্ধে।
ময়লা যত্রযত্রভাবে না ফেলার অনুরোধ করলেন সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা আল-আমিন।
স্কুলের আশে-পাশের দোকানে সিগারেট বিক্রি করতে পারবে না
