বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না: ত্রাণ প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বাহিনীর প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনীরা দেশকে মেধা শুন্য করতে চেয়েছিলো।
পরে প্রতিমন্ত্রী সাভার পৌর সভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment