বিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট : পরিবেশ মন্ত্রী

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন বিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণি সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট। এই প্রাণি গুলোর মধ্যে শকুন অন্যতম। শকুন সংরক্ষণে সরকার দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে একযোগে কাজ করছে। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘শকুন সংরক্ষণে দক্ষিণ এশিয় আঞ্চলিক সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ, বন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও কম্বোডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ মন্ত্রী আরও বলেন, সরকার শকুন সংরক্ষণে ইতোমধ্যে অনেক উদ্যোগ…

Read More

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ পবিত্র শবে মেরাজ উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ বুধবার দিবাগত রাতে মুসলিম বিশ্বের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ বুধবার বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত হয়। ইসলাম ধর্মমতে, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এই রাতে ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে…

Read More

প্রধানমন্ত্রী রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নবনির্মিত ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-র নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিজেএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী এবং আনোয়ারুল ইসলাম চৌধুরী পারভেজ গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন এবং বিজেএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিজেএমইএ সদস্যবৃন্দ নির্মাণাধীন বিজেএমইএ ভবন প্রান্ত থেকে অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে নির্মাণাধীন বিজেএমইএ কমপ্লেক্সের ওপর একটি ভিডিও চিত্র…

Read More

প্রিয়াঙ্কা এবার অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়

০৩ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ):প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়া‘কোয়েন্টিকো’ টিভি সিরিজে অভিনয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার জন্য হলিউডের দরজা খুলে গেছে। একের পর এক সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয় করলেন ইজ নট ইট রোমান্টিক সিনেমায়। সম্প্রতি তাঁর কথা হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার পরিচালক জো রুশোর সঙ্গে। গুঞ্জন উঠেছে, তাহলে কি জো রুশোর কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয়াঙ্কা? জো রুশো এখন তাঁর চলচ্চিত্রের প্রচারে ভারতে। সেখানেই কথা হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তিনি বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে কথা হয়েছে, তা এখনো জানা যায়নি। রুশো বলেন, ‘প্রিয়াঙ্কা এখন নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে তুলে ধরছেন।…

Read More

হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন অকল্যান্ডে

০৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):নিউজিল্যান্ডের পশ্চিম অকল্যান্ডে হামলার আশঙ্কায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার ওই অঞ্চলে একটি গুলির শব্দ পাওয়া গেছে—এমন তথ্যের পর ওই অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পুলিশ তদন্ত করছে…. . সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ওই এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ১৫ মার্চ বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়।

Read More

রাঙামাটিতে গোলাগুলি, ‘আরাকান বিদ্রোহীদের’ লাশ খোঁজা হচ্ছে

০৩ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ বুধবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ সাদেক প্রথম আলোকে বলেন, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ‘আরাকান বিদ্রোহী’ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

Read More

অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানার দূষণে ক্রমেই সাভার বসবাসযোগ্যতা হারাচ্ছে

সাভার,৩এপ্রিল,২০১৯: পরিবেশগত কোন সমীক্ষা ছাড়াই সাভারে ধলেশ্বরী নদীর তীরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় গড়ে তোলা হয় চামড়া শিল্প নগরী ট্যানারি। যথাযথ পরিশোধন ছাড়াই কঠিন বর্জ্য সরাসরি নদীতে নির্গত হওয়ায় এখন মৃতপ্রায় ধলেশ্বরী নদী। একই চিত্র সাভার ঘিরে থাকা বুড়িগঙ্গা,বংশী ও গাজীখালি নদীর। পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানার দূষণে ক্রমেই সাভার হয়ে উঠেছে বর্জ্যের ভাগাড়।বসবাসযোগ্যতা হারাচ্ছে গোটা এলাকা। এমন পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সাভারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পরিবেশ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের গলফ হাউজ মিলনায়তনে “দুষনে বিপর্যস্ত…

Read More

সাভারে অটোরিকসা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা

সাভার,৩ এপ্রিল,২০১৯: সাভারে মতিউর রহমান নামের এক (২৭) অটোরিকসা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা। বুধবার ভোর রাতে সাভারের মুশরিখোলা এলাকায় এঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালক কুড়িগ্রাম জেলার নাগেরশ^রী থানার ডায়নারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। সে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী এলাকার আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থেকে অটোরিকসা চালাতেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে ওই অটোরিকসা চালকের অটোরিকসায় কয়েকজন যুবক উঠেন মুশরীখোলা যাওয়ার জন্য এসময় তার অটোরিকসাটি মুশরীখোলা রাস্তায় পৌছলে দুর্বৃওরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে…

Read More

আশুলিয়ার নতুন ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

সাভার ,৩ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। বুধবার সকালে আশুলিয়ার নতুন ইপিজেড এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায় সকাল থেকে নতুন ইপিজেড এলাকার তালিশম্যান কারখানার শ্রমিক বিভিন্ন দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করে এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে ওই সব কারখানার শ্রমিকরাও বের হয়ে যায়। পরে আজকের জন্য বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষনা করা হয়। এঘটনায় ওই সব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা…

Read More

বৃষ্টি আইনে জিতলো শাইনপুকুর, চার ম্যাচ পর জিতলো গাজী, মোহামেডানকে জয়ী ঘোষণা

৩ এপ্রিল ,২০১৯ (বিবিনিউজ) : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে বৃষ্টি আইনে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৪৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এই জয়ে ৮ খেলায় ৩ জয় ও ৪ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকলো শাইনপুকুর। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শাইনপুকুর। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। সাব্বির হোসেন শুন্য ও ভারতের উন্মুখ চাঁদ…

Read More