প্যারাগুয়ের রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা

, ৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্যারাগুয়েতে দুই সপ্তাহ ধরে প্রবল বর্ষণের কারণে দেশটির প্রধান নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় দেশব্যাপী ২০ হাজারের বেশী পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। জাতীয় জরুরিমন্ত্রী জোয়াকুইন রোয়া জানান, আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে এ সপ্তাহের বাকি দিনগুলোতে বৃষ্টিপাত অব্যহত থাকবে। প্যারাগুয়ে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। নদীটি উত্তর থেকে দক্ষিণে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ। এটি দেশটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এদিকে বন্যায় বুধবার অসুনসিওনে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা…

Read More

সিরিয়ায় হামলার বিরুদ্ধে তুরস্ককে হুঁশিয়ারি

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): তুরস্ক সিরিয়ায় হামলা চালালে এর ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাতকালে তিনি এমন হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন। খবরে বলা হয়, তাদের আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় যে ‘সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপারে চলতি আলোচনার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। এদিকে তিনি এ অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর এক তরফা হামলার সম্ভাব্য ভয়াবহ পরিণতির ব্যাপারে দেশটিকে হুঁশিয়ার করে দিয়েছে।’ কুর্দি প্রাধান্য বিশিষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের অবস্থান লক্ষ্য করে তুরস্ক বারবার হামলা চালানোর হুমকি…

Read More

ডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান :মোমেন

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এজেন্ডা ২০৩০ এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অটিজম এবং অন্যান্য নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ও কাতার মিশনের যৌথ উদ্যোগে এবং অটিজম স্পীকস্ এর সহযোগিতায় ৩ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘অটিজম : প্রতিপালন সেবা কাঠামো এবং পরিবার কেন্দ্রিক যতœ’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। ভারত, যুক্তরাষ্ট্র, বেলারুশ, ওমান, ইতালী এবং দক্ষিণ কোরিয়া ছিল ইভেন্টটির সহযোগী…

Read More

আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Read More

বাংলাদেশে শিগগিরই যক্ষ্মা রোগের ওষুধ তৈরি হবে : স্বাস্থ্যমন্ত্রী

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিগগিরই বাংলাদেশে যক্ষ্মা রোগের ওষুধ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ওষুধ তৈরি হবে। ওষুধের অভাব এখনও নেই, তখন সক্ষমতা আরও বাড়বে। ৭০০ কোটি টাকার এটা শুরু হয়ে গেছে। সেখানে টিবি ড্রাগ (যক্ষ্মার ওষুধ) তৈরির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।…

Read More

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর গ্রিন লাইন পরিবহনের একটি বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে নির্ধারিত সময়ে ৫০ লাখ টাকা না দেয়ায় কোম্পানির ম্যানেজারকে আজ বৃহস্পতিবারই হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা। গ্রিন লাইন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী অজি উল্লাহ। গত ৩১ মার্চ রাসেল সরকারকে টাকা…

Read More

আমরা যুদ্ধ করতে চাইনা, সবার সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই: প্রধানমন্ত্রীর

৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ- আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সাথে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন। গত ৩০ ডিসেম্বরের…

Read More

সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ ,জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীকে আটকে রেখে ছয় সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক নবনীতা গুহ আসামি আবুল বাশারকে ৩ দিন ও ইউসুফ মাঝিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেচু মাঝি (৩৫) আজ বুধবার সকালে একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অন্যদিকে, গতকাল গ্রেফতারকৃত ৩ আসামি রুবেল, আরমান ও রায়হানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহীম…

Read More

দ. কোরিয়ার জাহাজ আটক জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায়

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় দক্ষিণ কোরিয়ার একটি জাহাজকে ছয় মাসের জন্য আটক করা হয়েছে। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানায়। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে পিয়ংইয়ং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব প্রস্তাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটিতে জ্বালানি তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু উত্তর কোরিয়া এ সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে আসছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়ং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ থেকে জাহাজে…

Read More

এমবাপ্পে হাজার গোল করতে পারবে :ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে

৩ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : ফুটবল কিংবদন্তী পেলে বলেছেন ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে তার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার পেলে জানিয়েছেন তিনি নিজেও সব মিলিয়ে হাজারখানেকেরও বেশি গোল করেছিলেন। এ পর্যন্ত এমবাপ্পে ১০৩টি গোল করেছেন যার মধ্যে ৯২টি হলো শীর্ষ পর্যায়ে। এমবাপ্পের সাথে প্যারিসে একটি অনুষ্ঠানে সাক্ষাতের পর পেলে এই কথাগুলো বলেন। এসময় তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা অবশ্যই সম্ভব। আমি ক্যারিয়ারে ১০২৫টি গোল করেছি। সে কারণেই তার পক্ষেও এটা করা সম্ভব।’ গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে…

Read More