আশুলিয়ার নতুন ইপিজেডে শ্রমিক বিক্ষোভ

savar mapসাভার ,৩ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ।
বুধবার সকালে আশুলিয়ার নতুন ইপিজেড এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় সকাল থেকে নতুন ইপিজেড এলাকার তালিশম্যান কারখানার শ্রমিক বিভিন্ন দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করে এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে ওই সব কারখানার শ্রমিকরাও বের হয়ে যায়। পরে আজকের জন্য বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষনা করা হয়। এঘটনায় ওই সব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এবিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামিনুর রহমান বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Related posts

Leave a Comment