ব্রুনাইয়ের সুলতানের ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ব্রুনাইয়ের সুলতান বুধবার দেশব্যাপী ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন। দেশটিতে খুব শিগগিরই শরীয়া আইন চালু হতে যাচ্ছে। ব্রুনেইয়ে শরীয়া আইনের আওতায় সমকামিতা ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক (ব্যভিচার) প্রমাণিত হলে পাথর ছুঁড়ে হত্যার বিধান চালু হচ্ছে। রাজধানী বন্দর শেরি বেগাওয়ানের কাজে জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী সুলতান হাসানাল বলকিয়াহ্ বলেন, ‘আমি দেশের ইসলামিক শিক্ষার ব্যাপক প্রসার দেখতে চাই।’ তবে তিনি বিতর্কিত নতুন আইনটি সম্পর্র্কে কিছু বলেননি। তিনি এ সম্পর্কে কিছু বলবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। সরকার এর আগে…

Read More

সরকার কোন বিদেশী টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করেনি : তথ্যমন্ত্রী

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : বিদেশী টিভি নেটওয়ার্ক সম্প্রচার বন্ধের নিদের্শ জারি করা হয়েছে মর্মে যে গুজব ছড়িয়েছে তার প্রেক্ষিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোন বিদেশী টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করেনি। তিনি মঙ্গলবার বলেন, ‘আমরা কোন বিদেশী টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নিদের্শনা কাউকে দেইনি, আমরা কেবল আমাদের দেশে চালু বিদেশী টিভি চ্যানেলে (বাংলাদেশী ও বিদেশী বিজ্ঞাপন) প্রচার বন্ধের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে চাই।’ হাছান বলেন, সরকারি নিদের্শ অমান্য করে কেন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এবং এর কারণে বাংলাদেশী টিভি চ্যানেলগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে এর ব্যাখ্যা চেয়ে দু’টি অপারেটরকে নোটিশ…

Read More

বিচারের কাঠগড়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বুধবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। শত শত কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তাকে এ বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আর এই আর্থিক দুর্নীতির কারণে গত বছর তার দীর্ঘদিনের ক্ষমতাসিন জোট সরকারের পতন ঘটে। দক্ষিণপূর্ব এশীয় এ দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ১এমডিবি’র তহবিল আত্মসাতে ৬৫ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর জড়িত থাকার অভিযোগে এই প্রথম বিচারের মুখোমুখী হচ্ছেন তিনি। এ তহবিল থেকে কয়েকশ’ কোটি ডলার আত্মসাত করায় মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধুদের অভিযুক্ত করা হয়। গত বছরের…

Read More

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) অনুদান দিয়েছে

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) অনুদান দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় গণভবনে ৩৭টি ব্যাংকের কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন। বিএবি’র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক প্রতিনিধিদের নেতৃত্ব দেন। বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা স্ব-স্ব ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য ব্যাংকগুলোর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্যাংক ও অন্যান্য সংস্থার দেয়া অনুদানের এই…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন

৩ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তর স্থাপন সহ ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ’র ( বেজা) আওতাধীনে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ১৬টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু, ২০টি নতুন শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর স্থাপন এবং ৫টি চলমান কাজের শুভ উদ্বোধন রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় গণভবনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য…

Read More

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত ন্যাটো প্রধানের

২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রাক্কালে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাক্ষাতের কথা রয়েছে। যদিও মার্কিন এ নেতা বরাবরই সংস্থাটির সমালোচনা করে আসছেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশের ২৯ পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে ওয়াশিংটনে আলোচনার দু’দিন আগে তিনি হোয়াইট হাউসে এ বৈঠকে বসছেন। এদিকে ট্রাম্প ইতোমধ্যে ন্যাটোর প্রয়োজনীয়তা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন এবং তিনি এ সংস্থার অন্যান্য সদস্য দেশকে এর সুবিধাভোগি হিসেবে আখ্যায়িত করেছেন।

Read More

আইসিসির প্রধান নির্বাহীর দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভুত স্বনে

২ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভুত গণমাধ্যম ব্যক্তিত্ব মানু স্বনে। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে সোমবার এ কথা জানানো হয়েছে। সম্প্রচার সংস্থা ইএসপিএন স্টার স্পোর্টসের পরিচালক এবং ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নন এক্সিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করা স্বনে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটরক্ষক ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হলেন।

Read More

আর্সেনাল নিউক্যাসেলকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে

২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে আর্সেনাল। সোমবার অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে জয়লাভ করেছে। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে এ্যারন রামসের গোলে লিড পাওয়া গানারদের হয়ে দ্বিতীয়ার্ধের শেষভাগে গোল করেছেন আলেক্সান্দ্রে লাকাজেট্টি। আর এতেই জয়ের আশা ত্যাগ করতে হয় নিউক্যাসেলকে। এর মাধ্যমে ফুটে উঠেছে উনাই এমেরির অধীনে আর্সেনালের চমৎকার অগ্রগতির প্রমাণ। সোমবারের লিগ ম্যাচে এই জয়ের ফলে চতুর্থ স্থানে ঠাঁই হওয়া টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান রচনা করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে তালিকার পঞ্চম…

Read More

আগামীকাল পবিত্র শবে মি‘রাজ

২ এপ্রিল ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল রাতে পবিত্র শবে মি’রাজ।যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মি’রাজ উদযাপিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ আগামীকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি’রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মি‘রাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন ।

Read More

ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া

সাভার,০২ এপ্রিল ২০১৯: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকার ধামরাইয়ে ছাত্রলীগ ও কৃষক দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এসময় সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজসহ আহত হয়েছে অন্তত ১০ জন। সকালে ধামরাইর সুয়াপুর মোড় এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি ওবায়দুল্লা ও ধামরাইর সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সকালে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজ মোটরসাইকেল…

Read More