চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর উপ পঞ্চায়েত প্রধানের দিকে। এক বছর আগে ধর্ষণের অভিযোগ করেন ওই নারী। সুরাহা মেলেনি। উল্টে জোর করে ধর্ষণের অভিযোগ তোলাতে মেরে ওই নারীর হাত ভেঙে দেওয়া হল। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের চকধীর গ্রাম পঞ্চায়েতে। একশো দিনের কাজের সুপারভাইজার। তৃণমূল কর্মী। দায়িত্ব অনেক। তার ওপর আইসিডিএস-এ চাকরির প্রতিশ্রুতি। নারীর যাতায়াত ছিল চকধীর পঞ্চায়েতের উপপ্রধান সিকন্দর শেখের বাড়িতে। অভিযোগ, বছর দুয়েক আগে একদিন পাল্টে গেল গোটা পরিস্থিতি। একবার নয়। বছর খানেক আগে ডায়মন্ডহারবারের…

Read More

শিক্ষার মান নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সম্মিলিত প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে ছাত্র-ছাত্রীরা স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা যথাযথভাবে মোকাবেলা করতে পারে। সোমবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বিওইউ) পঞ্চম সমাবর্তন ভাষণে রাষ্ট্রপতি বলেন, জ্ঞানদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিকশিত করে তোলাই শিক্ষার প্রকৃত কাজ। শিক্ষার হার বৃদ্ধির পাশাপশি সম্মিলিতভাবে মান নিশ্চিত করতে হবে। শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি গুণগত শিক্ষার ওপর সমধিক গুরুত্ব প্রদান করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার হার ক্রমাগত বেড়েই চলেছে। এটা অত্যন্ত আশাপ্রদ বিষয়। তবে মনে রাখতে হবে, পাস করা আর শিক্ষিত হওয়া এক কথা…

Read More

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ দেশগঠনমূলক কাজেও ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও সহায়তা প্রদান করছে। তিনি বলেন, এছাড়াও এ বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন, সন্ত্রাস দমন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ দেশগঠনমূলক কাজে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৬’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ ২২১ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনীর সদস্যগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।…

Read More

অন্যের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে, এসআই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় গ্রেফতার করা হয়েছে জিয়াউর রহমান নামে রায়পুরা থানা পুলিশের এক এসআইকে। সাথে গ্রেফতার হয়েছে ভাগিয়ে নেওয়া সেই স্ত্রী পারভীন বেগমও। ঘটনাটি ঘটেছে রায়পুরার নিলক্ষা এলাকায়। অভিযোগে বলা হয়েছে, সমপ্রতি রায়পুরার নিলক্ষার চরে গ্রাম্য দাঙ্গা সৃষ্টি হবার পর এসআই জিয়াউর রহমানকে সেখানে স্থাপিত পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রদান করা হয়। সেখানে ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী পারভীনের সঙ্গে তার পরিচয় হয়। এসআই জিয়াউর প্রথমে তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। পুলিশ কর্মকর্তা বলে পারভীন এসআই ভয় ভীতি উপেক্ষা করতে…

Read More

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার বরুড়া উপজেলায় বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুরগামী একটি বাসের চালক বরুড়া উপজেলার বাঁশপুর গ্রামে নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত ও ১৫ জন আহত হন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।       মিতু/বিবি নি্‌উজ/৬২১

Read More

আজ শেষ হচ্ছে প্রচার, বৃহস্পতিবার ভোট

ডেস্ক রিপোর্ট:   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত ১২টায়। বৃহস্পতিবার সকাল ৮টায় ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করার কাজ শুরু হয়ে গেছে। ভোট গ্রহণের দিন পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিজিবি, আনসারসহ প্রায় সাড়ে নয় হাজার সদস্য ভোটসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন। এদিকে, মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ১৭ নম্বর ওয়ার্ডে নগরীর পাইকপাড়া এলাকায় গণসংযোগ শুরু করে ১৮ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করবেন। আজো বিএনপির কেন্দ্রীয় নেতারা থাকবেন গণসংযোগ মাঠে। এ ছাড়া…

Read More

তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী কেন্দ্রে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কারলভকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির থেকে জানা যায়, তুরস্কে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত কারলভ একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়। এই সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আরো তিন ব্যক্তি। ২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। তুরস্কে গত কয়েক বছর ধরেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সরকার এ…

Read More

ইলেক্টোরাল কলেজ ভোটেও ট্রাম্প জয়ী

ডেস্ক রিপোর্ট: ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলে ঘুরে যেতে পারে ট্রাম্প বা হিলারির ভাগ্য- এমন আলোচনা ঘুরপাক খেলেও শেষ পর্যন্ত কিছুই বদলাচ্ছে না।  ইলেক্টোরাল কলেজ ভোটেও জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের। নির্বাচনে জয় লাভের ছয় সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে ২৭০ ভোট নিশ্চিত হলো ট্রাম্পের। এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, সব আমেরিকানদের প্রেসিডেন্ট হতে ও দেশকে এক করতে কাজ কঠোর পরিশ্রম করবেন তিনি।এক বিবৃতিতে মার্কিনিদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। ট্রাম্পকে সমর্থন না জানাতে একের পর এক ফোন, ইমেইল গেছে ইলেক্টরদের কাছে।৬ জানুয়ারি আনুষ্ঠিকভাবে এ ফল ঘোষণা করেন। উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ…

Read More

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলা

ডেস্ক রিপোর্ট:  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারি এ মেলা শেষ হবে । ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে এ বইমেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এবারের মেলায় ৫৯টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রি হচ্ছে। এছাড়া মেলায় টুপি, আতর, জায়নামাজ, হ্যান্ডিক্রাফট ও ইসলামী ক্যালিগ্রাফিসহ ইসলামী ঐতিহ্যের সাথে…

Read More

আশুলিয়ায় বিক্ষোভের মুখে ২৫টি গার্মেন্টস ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ক: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ৭ দিন ধরে সাভারের আশুলিয়ায় প্রায় ২৫টি কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার উইন্ডি এ্যাপারেলন্স, শেড ফ্যাশন, ডিকে নীট ওয়্যারসহ প্রায় ২৫টি কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।  এদিকে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের দি রোজ ড্রেসেস লিমিটেডসহ প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে চলে যায় । দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে জানান গত কয়েকদিন ধরে আশুলিয়ার এ সমস্ত গার্মেন্টস শ্রমিকরা সর্বনি¤œ মুজুরি ১৫ হাজার…

Read More