ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রেতনো এলপি মারসুদির বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে রাতেই ঢাকা ত্যাগ করবেন তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নাগরিকদের বর্তমান অবস্থার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দুই দিনের বিশেষ সফরে বের হয়েছেন রেতনো…

Read More

‘পরকীয়ার’ জেরে প্রাণ গেল ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর আমিনুল ইসলাম (৫৮) নামের এক কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আইলহাস গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকরাম হোসেন। নিহত আমিনুল ইসলাম একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি মোহাম্মদ আকরাম হোসেন জানান, আইলহাস গ্রামের একটি ভূট্টাক্ষেতে আমিনুল ইসলামের লাশ দেখে সোমবার বেলা ১১টার দিকে এলাকাবাসী…

Read More

‘জলি এলএলবি ২’ এর ট্রেইলার প্রকাশ

ডেস্ক রিপোর্ট: ‘আপনার ছেলে কী বলতে পারবে সালমান খানের বিয়েটা কবে হবে?’ মহামান্য আদালতে আইনজীবী অক্ষয় কুমারের এমন প্রশ্নের মাধ্যমেই শুরু হয়েছে ‘জলি এলএলবি ২’ ছবির ট্রেইলার। রবিবার ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে। ‘জলি এলএলবি ২’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার চরিত্রটি একজন আইনজীবীর, যিনি নিজের পেশার সম্পর্কে খুবই অনভিজ্ঞ। সুভাষ কাপুরের পরিচালনায় ‘জলি এলএলবি ২’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এতে আরও অভিনয় করেছেন আনু কাপুর ও হুমা কোরেশী   মিতু/বিবি নিউজ/৬১৩

Read More

রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণের প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ডেস্ক রিপোর্ট:  মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দেশটিতে বেআইনি হত্যাকাণ্ড, বহু ধর্ষণ, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার সত্যতা পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের মতে, রোহিঙ্গা বিরোধী এক অভিযানের অংশ হিসেবে তারা একাজ করছে, যা মানবতা বিরোধী অপরাধের শামিল হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। খবর বিবিসির।বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান প্রদেশে গত দু’মাসের বেশী সময় ধরে চলা সেনা অভিযান এবং এই অভিযান থেকে পালিয়ে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে পালিয়ে আসার প্রেক্ষাপটে সোমবার ভোরবেলায় এই প্রতিবেদনটি প্রকাশ করে অ্যামনেস্টি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার,…

Read More

ইতিহাস গড়া হলো না পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট: গত কয়েকটা ম্যাচে রান খরার পরও আসাদ শফিকের ওপর আস্থা রাখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই আস্থার দুর্দান্ত প্রতিদানও দিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪২ রানে অলআউট হওয়া পাকিস্তান যে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েছেন, তা তো এই মিডল অর্ডার ব্যাটসম্যানের রানে। তবে কাছাকাছি নিয়ে গিয়েও জয় নিয়ে যেমন মাঠ ছাড়তে পারেননি আসাদ শফিক, তেমনি ইতিহাস গড়ার সুযোগ পেয়েও ৪৫০ রানে অলআউট হয়ে ৩৯ রানে হেরে গেল পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজহার আলী ও ইউনিস খানের অর্ধ শতকে লক্ষ্যটা সহজ হয়ে…

Read More

বাচ্চা নিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডেস্ক রিপোর্ট:  নগরীর কদমতলী এলাকায় বাচ্চাকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান বাংলাদেশ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি এসএম শহীদুল ইসলাম। নিহত শামসুন্নাহার কুমিল্লার লাঙ্গলকোট এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী। সোমবার সকালে সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনি মারা যান। ওসি শহীদুল আরও জানান, বাচ্চু মিয়া মানসিক ভারসাম্যহীন। শামসুন্নাহার নগরীর ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালাতেন।   মিতু/বিবি…

Read More

বিয়ে করেননি মল্লিকা শেরাওয়াত

ডেস্ক রিপোর্ট: নানা কুতর্ক-বিতর্কের জন্ম দিয়েও বলিউডে স্থায়ী আসন গড়তে পারেননি মল্লিকা শেরাওয়াত। শেষে পাড়ি জমান হলিউডে। সেখানেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। তাই ক্যারিয়ারের চেয়ে এখন ব্যক্তিগত জীবন নিয়ে বেশি ব্যস্ত মল্লিকা।   গত কয়েকমাস ধরে মল্লিকা ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন। মূলত কান চলচ্চিত্র উৎসবের পর আর ভারতেই আসেননি তিনি। ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি, ভিডিও দেখে বোঝা যাচ্ছে প্রেমটা বেশ ভালোই চলছে। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ডিএনএ সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে মল্লিকার বিয়ের খবর প্রকাশ করে। ৪০ বছর বয়সী মল্লিকা সে খবর অস্বীকার…

Read More

সৌদিতে ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক রিপোর্ট: চলতি বছর দেড় শতাধিকের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরবের সরকার।গত বছরেও দেশটির বিচার বিভাগ বড় সংখ্যায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছিলেন।  সম্প্রতি যুক্তরাজ্যের একটি মানবাধিকার সংগঠন ‘রিপ্রাইভ গ্রুপ’ এ সংখ্যা প্রকাশ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।   সংগঠনটির ভাষ্যে, দেশটিতে প্রতি বছরই গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের হার বাড়ছে। গোপন আদালতে সাধারণত ড্রাগ অপরাধী, অপ্রাপ্তবয়স্ক ও রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড দেয়া হয়। রিপ্রাইভ গ্রুপের মতে, দেশটিতে চলতি বছরে ১৫০ জন, গেল বছরে ১৫৮ এবং এর আগের বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সংগঠনটি জানায়,…

Read More

রাশিয়ায় ৩৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট:  রাশিয়ার অধীন সাখা (ইউকুতিয়া) প্রজাতন্ত্রে ৩২ কর্মকর্তা ও সাতজন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা…

Read More

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ডেস্ক রিপোর্ট:  টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান।  নিহত পিকআপের চালকের নাম মুকছেদুল আলম (৩২)। তার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া গ্রামে। ওসি মো. আছাবুর রহমান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাঠভর্তি একটি পিকআপ বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৭নং ব্রিজের কাছে আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা শ্যামলী পরিবহনের সংঘর্ষ…

Read More