ডেস্ক রিপোর্ট: ইকুয়েডরে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সোমবার রাতে ভূমিকম্পের আঘাতে তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়েছে। এতে সমুদ্র উপকূলীয় বিভিন্ন শহরে হোটেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। আজ মঙ্গলবার কর্মকর্তরা একথা জানান। প্রথম দফার ভূমিকম্পের পর এ অঞ্চলে দফায় দফায় আরও ৩৭ বার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইস্মারাদাস প্রদেশে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসজিআর জানায়, ভূমিকম্পের ঘটনায় তিনজনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়। এতে আতঙ্কিত হয়ে কমপক্ষে ৭শ’ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যায়। ভূমিকম্পের ঘটনার…
Read MoreYear: 2016
জনপ্রিয়তায় হলিউডের নামিদামি তারকাদের হার মানালেন প্রিয়াঙ্কা!
ডেস্ক রিপোর্ট: সময়টা এখন প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক বড় বড় অর্জন ধরা দিচ্ছে তার কাছে। হলিউডে টিভি সিরিজ দিয়ে এই অর্জন শুরু। এরপর হলিউডের চলচ্চিত্রে অভিনয়, ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া, জনপ্রিয় টক শোতে অংশ নেওয়া ও লালগালিচায় উপস্থিতিসহ এই সব কিছুরই অনুভূতি তিনি স্পর্শ করে ফেলেছে ইতোমধ্যেই। তার জনপ্রিয়তা, অভিনয় ও উষ্ণতায় মুগ্ধ হয়ে এখন পশ্চিমে সবার মুখে মুখে তারই চর্চা চলছে। এবার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকায় স্থান পেয়েছেন প্রিয়াঙ্কা। হলিউডের নামিদামি তারকাদের পাশাপাশি স্থান পেয়ে বেশ খুশি এই অভিনেত্রী। এখানে তার অবস্থান ৫৫ নম্বরে।…
Read Moreঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসের চাপায় বাচ্চু মণ্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাচ্চু ওই উপজেলার সাতবিলা কুলচারা গ্রামের আব্দুল লতিফ খলিফার ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মিতু/বিবি নিউজ/৬৩৪
Read Moreজেএসসি-জেডিসির ফল প্রকাশ ২৯ ডিসেম্বর
ডেস্ক রিপোর্ট: অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে।মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান। সচিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর আমাদের সময় দিয়েছেন। ওইদিন সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল তুলে দেব। এরপর দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর।এ বছর জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।…
Read More‘পৃথিবীর শ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হবে বিজিবি’: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বিজিবির ভূমিকায় সীমান্তে নিহতের সংখ্যা কমেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিজিবি’র উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজিবির জন্য আধুনিক বাইনোকুলারসহ আধুনিক সরঞ্জামাদি কেনা হচ্ছে। বিজিবির চারটি রিজিয়নাল ডিভিশন স্থাপন করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। ৮৮তম ব্যাচে প্রথমবারের মতো ৮৭ জন নারী বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া, ৮৯তম ব্যাচে ৯২ জন, ৯০তম ব্যাচে…
Read Moreমা হলেন কারিনা
ডেস্ক রিপোর্ট: পুত্রসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ভূমিষ্ঠ হয় সাইফ আলী খান-কারিনা দম্পতির প্রথম সন্তান। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। খবর এবেলার।এর আগে, সাইফ আলী খান সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদের ঘরে আসতে যাওয়া সন্তানের মধ্যে অর্ধেক তিনি রয়েছেন, আর অর্ধেক করিনা, এটা ভেবেই তার খুব ভাল লাগছে। তাছাড়া সন্তানসম্ভবা অবস্থায় কারিনা বলিউড সেলিব্রিটিদের মধ্যে একেবারেই একটি নতুন ট্রেন্ডের সূচনা করেন। আগে নায়িকারা এই রকম অবস্থায় নিজেদের ঘরবন্দি করে রাখতেন। কিন্তু কারিনা আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে অত্যন্ত…
Read Moreরাজধানীতে জেএমবি’র দুই সদস্য আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী এলাকা থেকে আজ বেলা ১১টার দিকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )। আজ দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৬৩০
Read Moreভারতে ইংল্যান্ড দলের নিরাপত্তা পরিকল্পনা পাবলিক কম্পিউটারে!
ডেস্ক রিপোর্ট: ভারতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা পরিকল্পনা বিভিন্ন হোটেলের পাবলিক কম্পিউটারে পাওয়া গেছে! ভারতে পাবলিক কম্পিউটার ব্যবহারের সময় এ নিরাপত্তা পরিকল্পনার পুরো ফাইল পান ইংল্যান্ড দলের এক সমর্থক। পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা বিভাগকে বিষয়টি অবহিত করেন তিনি। এ ঘটনায় ইংল্যান্ড টিম ম্যানেজম্যান্ট নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।চেন্নাইয়ে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলছে। চেন্নাই পুলিশের দেওয়া নাম ‘ব্যান্ডোবাস্ট’ এর পুরো পরিকল্পনাই এতে রয়েছে বলে দাবি ইংল্যান্ডের ওই সমর্থক। এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের ক্রিকেটাররা কে কোন রুমে অবস্থান করছেন, প্রতিটি ফ্লোরে কতজন নিরাপত্তা প্রহরী থাকবেন, সাদা…
Read Moreসাভারে চাঁদাবাজির মামলার ‘সন্ত্রাসী’ গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার সাভারের বিরুলিয়ার কাকাবর এলাকা থেকে দিলু মিয়া (৫০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারিকুল ইসলাম। পুলিশ জানায়, কয়েকদিন আগে বিরুলিয়ার দেউল এলাকায় একটি কোম্পানির কাছে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সামাইর এলাকার ইমতিয়াজ উদ্দিনের ছেলে ‘সন্ত্রাসী’ দিলু মিয়া। পরে ওই কোম্পানি তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মিতু/বিবি নিউজ/৬২৮
Read Moreসাভারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর উপকণ্ঠ সাভারে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে সাভার মডলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ঝুলন্ত লাশটি রমা আক্তার (১৩) নামের এক কিশোরীর। সে খুলনা জেলার হোমনা থানার হানিফ মিয়ার মেয়ে। সাভার মডলে থানা পুলিশ জানিয়েছে, সকালে নিজ ভাড়া ঘরের আড়া থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত…
Read More