
ডেস্ক রিপোর্ট: বরগুনার তালতলীতে আজ বেলা ১১ টার দিকে পাখি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মৌরভী গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের মেয়ে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতু/বিবি নিউজ/৫০৭
