ডেস্ক রিপোর্ট: আগামী সাত দিন বাংলাদেশে ইন্টারনেট সেবায় কিছুটা বিঘœ ঘটতে পারে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে, আগামীকাল ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তের রণাবেণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘিœত হতে পারে। তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সার্ভিস বিকল্প ব্যবস্থায় চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন । গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপ দুঃখও প্রকাশ করেছে।
মিতু/বিবি নিউজ/১৭
