আশুলিয়ায় ৫৯ টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

ডেস্ক রিপোর্ট:  শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ৫৯ টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হওয়ায় আশুলিয়ায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানা গুলোর সামনে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের কারখানার সামনে থেকে সড়িয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যায়। শিল্প পুলিশ জানায় বন্ধ কারখানা গুলোর সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে র‌্যাব পুলিশ টহল দিচ্ছে। কারখানা গুলোর সামনে রয়েছে পুলিশের জলকামানসহ সাজায়ো যানবাহন। এদিকে ভোর পাঁচ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনে লিফলেট দিয়ে উস্কে দেওয়ার অভিযোগে বাদশা…

Read More

আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ

 শেখ বাশার ॥ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করার অভিযোগে সাভারের আশুলিয়ায় প্রায় অর্ধ্বশত তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ। তবে কোন প্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । প্রথমে আন্দোলনের শ্রমিকদের কারখানা গুলো হলো আশুলিয়ার নরসিংহপুর এলাকার  হা-মিম গ্রুপ, শারমিন, বান্দু ডিজাইন৤ জামগড়া এলাকার ডিকে নীট ওয়্যার লিমিটেডসহ প্রায় ১০টি কারখানা। প্রশাসন আশা করছে আগামীকাল যথারীতি কাজ যোগদান  করবে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় মঙ্গলবার সকালে ওই পোশাক কারখানা গুলোতে কয়েক হাজার শ্রমিক প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষ সংঘর্ষের আশঙ্কায় কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা…

Read More

আশুলিয়ায় বিক্ষোভের মুখে ২৫টি গার্মেন্টস ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ক: বেতন ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ৭ দিন ধরে সাভারের আশুলিয়ায় প্রায় ২৫টি কারখানার ভিতরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার উইন্ডি এ্যাপারেলন্স, শেড ফ্যাশন, ডিকে নীট ওয়্যারসহ প্রায় ২৫টি কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।  এদিকে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের দি রোজ ড্রেসেস লিমিটেডসহ প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে চলে যায় । দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে জানান গত কয়েকদিন ধরে আশুলিয়ার এ সমস্ত গার্মেন্টস শ্রমিকরা সর্বনি¤œ মুজুরি ১৫ হাজার…

Read More

সাভার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী মানিকগঞ্জে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভার থেকে অপহরণের একমাস তিনদিন পর আজ সকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। অপহরণকারীকে আটক করতে পুলিশি অভিযান চলছে।  …

Read More

বিজয় দিবসের প্রস্তুতি সম্পন্ন

শেখ সালমা রিপোর্ট:  আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এখানে চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  এবিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান…

Read More

সাভারে বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাভারে একটি মবিল পরিশোধন কারখানায় বিষক্রিয়ায় জাকির হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অসুস্থ্য হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোরে হেমায়েতপুর ঋষিপাড়ায় মিন অয়েল নামের মবিল পরিশোধন কারখানায় এ ঘটনা ঘটে। জানা যাং, ভোরে ওই শ্রমিক মবিলের একটি ট্যাংকি পরিস্কার করতে ট্যাংকির ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোন সাড়া শব্দ না পেয়ে অন্যরা তার খোঁজ নিতে ট্যাংকিতে নামলে তারাও অসুস্থ্য হয়ে পড়েন। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাকিরকে মৃত বলে ঘোষণা করে। বিষক্রিয়ার…

Read More

ফ্যান্টাসি কিংডমে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্পিড র্ট্যাক মাষ্টার রেসিং সিজন ৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের এক্সট্রিম রেসিং এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রানার আর্প হওয়ার গৌরব অর্জন করেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও ঢাকা টু মালেয়শিয়ার বিমান টিকিট তুলে দেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম। অনুষ্ঠানে এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার…

Read More

৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে!

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী বানর প্রায় বিলুপ্তির পথে। বানরের অভয়ারণ্য হিসেবে পরিচিত ঢাকার ঐতিহ্যসমৃদ্ধ জনপদ ধামরাই। নগরীর মানব কুলরে সাথে মিশে থাকা বানরগুলোর দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এখানকার প্রায় সহস্রাধকি বানর ক্ষুধার যন্ত্রণায় দিনাতিপাত করছে।  ক্ষুধার জ্বালায় গাছের মগডালে  কিংবা মাটিতে নেমে এসে বানরগুলো চিৎকার  চেচামেচি করছে। আর দর্শনার্থীদের হাতে খাবার  দেখলে দল বেঁধে খাবারের জন্য লাফালাফি শুরু করে দিচ্ছে। এদের প্রাকৃতিক মহিমার উজ্জীবতি দৃশ্যগুলো দেখে আনন্দিত হলেও মুলত যেন এদের দেখার কেউ  নেই। দুরন্ত ধামরাইয়রে শিল্পকলা ও বানর দেখতে নানা জায়গা থেকে র্দশর্নাথীরা আসেন। তারা…

Read More

জাবির ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। অন্যদিকে আইন অনুষদে ছেলেমেয়েদের জন্য ৩০টি করে ৬০টি আসন রয়েছে। প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসনসংখ্যার সর্বাধিক ১০ গুণ শিক্ষার্থীর পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।    …

Read More

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট : জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসি মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন জমার শেষ দিন ১লা ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বরের মধ্যে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১২ই ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো ৬১ জেলার জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দিবেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ এ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।   মিতু/বিবি  নিউজ/৩২০

Read More