সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এক কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রী ঢাকায় আসেন। তিনি বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় ওই বিমানকর্মীর কাছে ২০০ গ্রাম সোনা হস্তান্তর করেন। এ সময় শুল্ক গোয়েন্দারা দুজনকেই হাতেনাতে ধরে ফেলেন। বিমানের ওই কর্মচারীর নাম ওমর ফারুক বলে জানা গেছে।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ফুলবাড়ীতে ১১৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ১১৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তির নাম জয়ন্ত কুমার(৫০)। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত জোগেশ চন্দ্রের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা বৈরাগী টারী এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় রংপুর র্যাব-১৩ এর একটি দল। এ সময় সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় ওই মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক হন। অভিযান শেষে রাত সাড়ে ৩ টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম বাদী…
Read Moreভোলায় ১৫৫ জেলের কারাদণ্ড, সাড়ে ৪ লাখ টাকা
জেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ১৩ দিনে (১ অক্টোবর থেকে ১৪ তারিখ সকাল পর্যন্ত) ১৫৫ জেলেকে জেল দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া অবৈধ জাল উদ্ধার করা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪০০ মিটার। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গত ১৩দিনে জেলার ৭ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। মত্স্য বিভাগ সূত্র জানায়, গত ১৩দিনে জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৩৪টি। মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়েছে…
Read Moreবিরলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩
দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলশী রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশু সহ তিনজন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজারামপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহত তুলশী রায়ের স্ত্রী জাসনা রানী, ছেলে মধুসুধন, ভাতিজা দিপ্ত চন্দ্র রায়। এলাকাবাসী জানান, বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী সহ ছেলে ও ভাতিজা আহত হন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।…
Read Moreটঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে সৈকত (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে মোক্তারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে এক্সিলেন্ট স্কুল রোড এলাকার গলিতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। দিয়া ইসলাম / বিবি নিউজ /…
Read Moreআমরা দেশে ফিরতে চাই’, রোহিঙ্গাদের আরও কিছু কথা
‘উখিয়ার কুতুপালং ক্যাম্পে স্বামী-সন্তান হারা রহিমার বিলাপ কক্সবাজারের উখিয়া সংবাদদাতা সম্প্রতি গিয়েছিলেন বালুখালীসহ আশপাশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। তার সাথে কথা হয় সেসব ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত ‘রোহিঙ্গাদের’ সঙ্গে। আলাপচারিতায় উঠে আসে চলমান সংকটের বিভিন্ন বিষয়। রোহিঙ্গা শিক্ষিত যুবক ও ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের মতামত। এসময় মিয়ানমার সরকারের মনোভাব ও রাখাইনে ফেরা নিয়েও সংশয়ের কথা ব্যক্ত করেন আশ্রিতরা। আলাপচারিতায় বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়া মংডু টাউনের রোহিঙ্গা ব্যবসায়ী শরিফুল্লাহ (৪৫) বলেন, ‘মিয়ানমার সরকারকে বিশ্বাস করা যায় না। তাদের কথায় এবং কাজের মধ্যে কোন মিল নেই।’ শরিফুল্লাহ আকিয়াব নামে এক…
Read Moreর্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
চট্টগ্রাম, ১২ অক্টোবর : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ের পর দিদার নামে এক মাদক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাস্থলের দু’পাশে যানজট সৃষ্টি হয়। যানবাহনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র্যাব ওই সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬০০ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস জব্দ করে। র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, ঢাকা থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ফেনসিডিল চট্টগ্রামে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মিরসরাইয়ের জোড়ারগঞ্জে…
Read Moreসাভারে চাঁদা না পেয়ে বাড়ি ভাঙচুর, নির্মাণসামগ্রী লুট
ঢাকা, ১২ অক্টোবর : এক লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারে একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় স্থানীয় রোকেয়া বেগমের বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দেউন এলাকায় স্থানীয় রোকেয়া বেগম দেড় শতাংশ জমির উপর একটি আধাপাকা বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ি নির্মাণের শুরু থেকে প্রকাশ্যে এক লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিলো একই এলাকার রায়হান ভান্ডারির ছেলে সন্ত্রাসী টোকাই রতন। এসময় রোকেয়া বেগম চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা সকালে লাঠি সোটা নিয়ে ওই নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে…
Read Moreহবিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
হবিগঞ্জ, ১২ অক্টোবর : হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মদন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম রহমান মিয়ার ছেলে। বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন এবং অস্ত্র রাখার জায়গা সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, আজ ভোররাতে মদনকে নিয়ে অভিযানে নামে পুলিশ। এ…
Read Moreনোয়াখালীতে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গুলিবিদ্ধসহ আহত ৬০
নোয়াখালী, ১২ অক্টোবর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলের উপর রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ২০ জন গুলিবিদ্ধসহ আহত হয় ৬০ জন। এই ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করে। নোয়াখালী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত মো. নোমান ছাত্র দল নোয়াখালী শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন সামু, মো.…
Read More