মিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ, হাতে ব্লু হোয়েলের

ঢাকা, ১৭ অক্টোবর : রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে কথিত ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে ফুটপাতে একটি চায়ের দোকানে কাজ করত। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে…

Read More

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস বিধ্বস্ত, নিহত ৩

কুমিল্লা, ১৭ অক্টোবর : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

Read More

মিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা, ১৭ অক্টোবর : রাজধানীর মিরপুর থানাধীন পশ্চিম কাজীপাড়ায় সাইম দেওয়ান (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই এলাকার ৭৬০ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত সাইম দেওয়ান পশ্চিম কাজীপাড়ার চা বিক্রেতা বাবু দেওয়ানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে সাইম দেওয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে সাইম আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্লু হোয়েলের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা এখনো জানা যায়নি বলেও জানান ওসি মিজানুর রহমান।

Read More

বেনাপোলে ১৮ স্বর্ণবারসহ ভারতীয় আটক

যশোর, ১৭ অক্টোবর : যশোরের বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণবারসহ শ্রবণ বিশ্বাস (৫০) নামে এক ভারতীয়কে আটক করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্তে ঘিবা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটক শ্রবণ বিশ্বাস স্বর্ণবারগুলি ভারতে পাচারের চেষ্টা করছিল। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বঁনগা থানার চইড়গাছি গ্রামের বিরেন্দনাথ বিশ্বাসের ছেলে। ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত ১

খুলনা, ১৬ অক্টোবর : সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. মোক্তার মোল্লা র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৈলখাল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স এ তথ্য জানান। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের কথা জানান তিনি। তবে মোক্তার মোল্লা নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পরে র‌্যাবের প্রেসনোটের মাধ্যমে জানানোর কথা বলেন মেজর সোহেল। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তার মোল্লা সকাল ৯টার দিকে নিহত হয়েছেন।

Read More

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

কক্সবাজার, ১৬ অক্টোবর : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার সাগরে রোহিঙ্গাবাহী আরো একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার নারী ও চার শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোররাত চারটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সোমবার ভোরে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে নেমেছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আট রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল…

Read More

ব্লু হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১৫ অক্টোবর বিশ্বব্যাপী আলোচিত স্যুইসাইড গেম ব্লু হোয়েল বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন তিন আইনজীবী। রবিবার সকালে আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। তিন আইনজীবীর পক্ষে রিটটি দায়ের করেছেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব। হাইকোর্টের একটি দ্বেত বৈঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তবে কবে শুনানি অনুষ্ঠিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিট আবেদনের পক্ষের আইনজীবী হুমায়ূন কবির পল্লব বলেন, ব্লু হোয়েল গেমসহ মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। বাংলাদেশে ব্লু হোয়েলের সকল…

Read More

জলঢাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী, ১৫ অক্টোবর : জেলার জলঢাকা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট গ্রামের বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট বাবু পাড়া গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি রায় (৪), একই গ্রামের দীজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী রায় (৫)। পারিবারিক সুত্র জানায়, উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনিতা রাণী রায়ের মেয়ে নিহত প্রাপ্তি রায়।   সে প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে বিদ্যালয়ে গিয়ে সময় কাটাতো। আজ সকালে তার মা…

Read More

আশুলিয়ার রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত

ঢাকা, ১৫ অক্টোবর : আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি খাবার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টায় বাইপাইল ত্রিমোড় এলাকার করিম সুপার মার্কেটের মা হোটেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, রাতে ওই হোটেলের বাবুর্চির সঙ্গে সহযোগী হিসেবে সকালে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে মূহুর্তেই আগুন ধরে যায়। এ সময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈদ্যুতিক তারে জড়িয়ে বের হতে পারেনি। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার…

Read More

আশুরিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শনিবার সকালে সাভারের আশুলিয়ার ঐতিহ্যবাহী আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসময় চানগাঁও স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মিরপুর স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে এক লক্ষ ২০ হাজার টাকার মুল্যের একটি গরু পুরুস্কৃত করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর। এসময় রানার আপ দলকেও একটি ৮০ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কৃত করা হয়। ফুটবল খেলায় এসময় দেশী বিদেশী খেলোয়াররা অংশ গ্রহন করেন। খেলাটি উপভোগ করতে আশুলিয়া স্কুল…

Read More