সাভারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক

সাভারে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল লালন সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি পুলিশ জানায় ভোর রাতে জোরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকাপ ভ্যান উদ্ধার করা হয়। আটক ডাকাতরা সাভারের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলেও জানান ডিবি পুলিশ। পাঁচ ডাকাতকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ…

Read More

কারাগারে আসামির কাছ থেকে ৪০ ভরি সোনা উদ্ধার

ঝিনাইদহ, ২৪ অক্টোবর : ঝিনাইদহ জেলা কারাগারের ধ্রবত গাইন নামে এক আসামির কাছ থেকে ৪০ ভরি ওজনের ৪টি সোনার বার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। কারাগারে বন্দি ধ্রবত গাইন মাদারীপুর জেলার রাজৈর থানার আড়ুয়াকান্দি গ্রামের সৃষ্টি ধরের ছেলে। সোমবার সকাল ৭টার দিকে কারাভ্যন্তরে এ ঘটনা ঘটে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেতে দেরি হওয়ার কারণে যথাসময়ে কারা কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করেননি। রাত ৭টার দিকে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত ) প্রবীর কুমার কারাগারে প্রবেশ করেন। এর সূত্র ধরে খবরটি জানাজানি হয়। কারাগারের জেলার নিজাম উদ্দীন এ…

Read More

নারায়ণগঞ্জে দেয়াল চাপায় তিন বোন নিহত

নারায়ণগঞ্জ, ২৩ অক্টোবর : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলাবাজার এলাকায় আজ দেয়াল চাপায় তিন বোন নিহত হয়েছে। নিহতরা হলো, লামিয়া (১২), লাবনী (৮), রিমা (৩)। সোমবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পাগলার ফিরোজমহল সিনেমা হলের পেছনে জসিম মিয়ার জমি সম্প্রতি চাঁন মিয়া নামে এক ব্যক্তি কিনে নেন। সকালে মাঠে খেলছিল তিন বোন। পাশেই চলছিল এ জমির পুরোনো দেয়াল ভাঙার কাজ। সকালে এই জমির জরাজীর্ণ পুরনো সীমানা দেয়ালটি শ্রমিকরা ভাঙার সময় এটি পাশে খেলতে থাকা তিন বোনের উপরে পরে। ঘটনাস্থলেই তারা মারা যায়।…

Read More

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

খুলনা, ২৩ অক্টোবর : খুলনার ডুমুরিয়া উপজেলায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি সংস্থা আশার সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, রাতে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া যাবার পথে কৈয়া ব্রিজ এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগামী বাস তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ…

Read More

সুনামগঞ্জে ইয়াবা ও ৭ লাখ টাকাসহ গ্রেফতার ৩

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ৩ মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার ৩ হাজার তিনশ’ ৯০ পিস ইয়াবা ও সাত লাখ ১১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও র‌্যাব-৯ এর অভিযানে তাদেরকে সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক দক্ষিণপাড়া থেকে ওই ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের সিজল মিয়া (৫৫), হাদিস মিয়া (৪৫) ও কাদির মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মো. সুয়েব আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

Read More

আপিলেও এমপি রানার জামিন হয়নি

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইলের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার আপিল বিভাগেও জামিন হয়নি। এ সংক্রান্ত হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য রানা গত এপ্রিলে হাইকোর্ট থেকে জামিন পেলেও গত ৮ মে আপিল বিভাগ তা চার মাসের জন্য স্থগিত করে দেয়। সেই সঙ্গে নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে…

Read More

সাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাভারে একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড থেকে জামসিং থেকে এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সাভার পৌরসভার বাস্তবায়নে ও জিওবি ও ওএফআইডির অর্থায়নে প্রায় ১ কোটি ২২ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায়ে রাস্তাটি আর সিসি পাইপ ড্রেন হয়ে নির্মাণ হবে। রাস্তাটি এতদিন ভাঙ্গাচুড়া থাকায় জনগণ দুর্ভোগে পড়েছিলো। রাস্তা উদ্বোধনের এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন সাভার পৌর…

Read More

ঝনাইদহে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে সাপের কামড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, ওই গ্রামের আবুল কাট্টের মেয়ে মিম খাতুন ( ১২) ও ছেলে আরাফাত হোসেন ( ৮ )। নিহত দুইজনেই বিপ্রবগদিয়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। ওই গ্রামের হাইস্কুল শিক্ষক সাচ্চু জোয়ার্দ্দার জানান, রাতে খেয়ে তারা মায়ের সাথে ঘুমিয়ে ছিল। এরপর কোন এক সময় সাপ তাদের কামড় দেয়। টের পাওয়ার পর ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হয়। শৈলকুপা হাসপাতালেও নিয়ে আসা হয়। সেখানে মিম মারা যায়। আরাফাতকে ঝিনাইদহ হাসপাতালে পাঠান হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল…

Read More

তাড়াশে ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে মো. আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীর ধান-চালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান, চাল, গুড়াসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের এ ঘটনা। গ্রামবাসী জানান, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ওই ব্যবসায়ীর পুরো গুদাম ঘরে রাখা প্রায় ৪শ মণ ধান, ১শ মণ চাল, ২শ মণ খুদ, ৩শ মণ গুড়া, গুদাম ঘরের চাল, আসবাব পত্র এবং নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী…

Read More

ধর্ষণের পর চুল কেটে নির্যাতন

রংপুর, ১৮ অক্টোবর : রংপুরে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের পর তার মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে ধর্ষক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী বন্দে আলী মিয়ার ছেলে হাসান আলী (২২) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানাজানি হলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন স্বামী। এদিকে…

Read More