ঢাকা, ২৯ অক্টোবর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা সিদ্দিক নামে যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দারা ৩১টি স্বর্ণের বার ছাড়াও পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালানের…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সিনেমাকেও হার মানালো, চার বন্ধু প্রেমিক-প্রেমিকাকে হত্যা করেছিল
পুলিশের তদন্ত ঘটনাটি ছিল, প্রেমিকাকে হত্যা করে প্রেমিক আত্মহত্যা করেছে। এই ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত শেষে পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে ঘটনাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পায়। এই ঘটনাটি হলো গত বছরের ২২ এপ্রিল রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রেমিক যুগলের (তরুণ-তরুণী) লাশ উদ্ধারের ঘটনা। পিবিআই জানিয়েছে, প্রতিশোধ নিতে চার বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমানকে হত্যার পর তার প্রেমিকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরিনকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ জোড়া খুনের ঘটনায় জড়িত…
Read Moreশাহজালাল বিমানবন্দরে সাড়ে ৯ কেজি সোনাসহ আটক ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৯ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃত তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন (২১)। তারা সবাই সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছেন। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। তল্লাশি করে তাদের কাছে ৯ কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা বলে জানা গেছে।
Read Moreশাহজালালে ৮৪১ কার্টন বিদেশি সিগারেট আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫০ লক্ষ ৪৬ হাজার টাকার ৮৪১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার শাহজালালে পৃথক অভিযান চালিয়ে ০৪ জন যাত্রীর কাছ থেকে ১লাখ ৬৮হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। আটককৃত যাত্রীরা হল, চট্টগ্রামের ফটিকছড়ির ইমরান শাকিল, হাবিবুর হাসান, মুহাম্মদ নুরুল হুদা ও চাঁদপুরের মতলব উপজেলার তফায়েল। জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এ সময় আটক যাত্রীরা স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়।…
Read Moreচাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ী গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক বিদ্যুতের মিস্ত্রী। বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহত ইলেক্ট্রিশিয়ান হলেন- একই ইউনিয়নের শাহপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রকিব হোসেন (২৫)। জানা গেছে, রাকিব বুধবার সকালে বন্যাগাড়ী গ্রামের আসাদুল ইসলামের বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশতঃ সে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Read Moreনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী, ২৫ অক্টোবর: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোরে সুবর্ণচর-সোনাপুর সড়কের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)। আহতদের মধ্যে চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read Moreটেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় হাতে-নাতে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এসময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করা হয়। সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমান সিএনজিযোগে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সড়কে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তখন ধাওয়া করে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সহায়তায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১ কার্ড ইয়াবা বড়ি, সিএনজি ও মুঠোফোনসহ নুরুল আমিন (২২) নামে ওই সিএনজির চালককে আটক করে।…
Read Moreঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় শাশুড়ি-শ্যালিকা গুরুতর আহত হয়েছেন। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নাসিমা বেগম আদমপুরের তার বাবার বাড়িতে রাত ১০টার দিকে ঘুমাচ্ছিলেন। এ সময় স্বামী রফিক মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে শাশুড়ি হনুয়া বেগম ও শ্যালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান রফিক। উপজেলার বদনাবিল এলাকা থেকে মঙ্গলবার ভোরে রফিক মিয়াকে আটক করে পুলিশ। তিনি লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে।…
Read Moreসাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার
দিয়া : পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের লালটেক ও আশুলিয়ার পানধোয়া বাজার ও জামগড়ার চিত্রশাইল ও জিরানী এলাকা থেকে চার জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায় সকালে সাভারের লালটেক এলাকার ওমর ফারুকের ছেলে মিনিবাসের হেলপার সাব্বির হোসেন বাবুর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে প্রেমে ব্যার্থ হয়ে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় নিজ বাড়িতে…
Read Moreসাভারে গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে
সাভারে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের সহয়তায় আবুল খায়ের স্টীল এর টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম। সেমিনারে এসময় সাভার,আশুলিয়া ও ধামরাই এলাকার সরকারী ও বেসরকারী পর্যায়ের এক’শ ৬০ জন প্রকৌশলী বৃন্দ অংশ গ্রহন করেন। আবুল খায়ের স্টীল এর এজিএম সেলর্স মার্কেটিং ম্যানেজার মাসুদ আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল এর ব্যান্ড ম্যানেজার এস এম মনজরুল…
Read More