কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে শামীম (২৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। শনিবার দিনগত রাত পৌঁনে দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি চা-পাতি, দুইটি রড ও একটি রাম দা উদ্ধার করা হয়। নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে। আহতরা হলেন- কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হুমায়ূন, কনস্টেবল কামাল ও দেলোয়ার। কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শাহ্ কামাল আকন্দ জানান, প্রতিদিনের ন্যায়…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
বিদায়ী বছরে রেকর্ড সংখ্যক নারী ধর্ষণ
বিদায়ী বছরে নারীদের অর্জন কম নয়। কিন্তু সেই অর্জন অনেকটাই ম্লান হয়ে গেছে রেকর্ড সংখ্যক নারী ধর্ষণের ঘটনায়। বাদ যায়নি শিশুদের উপর নির্যাতনও। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৪ হাজার ৫৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণ, গণধর্ষণের ঘটনা সব চেয়ে বেশি। রয়েছে হত্যা, আত্মহত্যা, উত্যক্তকরণ, যৌতুকের কারণে নির্যাতন, শ্লীলতাহানির মত ঘটনাও। যেগুলো বার বারই উঠে এসে গণমাধ্যমের প্রতিবেদনে। মানবাধিকার কর্মীরা বলছেন, নারী নির্যাতনের বিষয়টি এখনো রাষ্ট্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে না। যে কারণে চোখের সামনে নির্যাতনের ঘটনা দেখলেও সবাই তা…
Read Moreথর্টিফাষ্ট নাইটে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঢাকা, ৩১ ডিসেম্বর : ইংরেজি নববর্ষ উপলক্ষে রোববার রাতে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর (থার্টিফাষ্ট নাইট) উদযাপন উৎসবমুখর করতে নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থার্টিফাষ্ট নাইটে চার দেয়ালের মধ্যে অনুষ্ঠান আয়োজনের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনও আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেছেন। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘উম্মুক্ত স্থানে কোনও ধরনের জমায়েত, নাচ-গান ও কনসার্টের আয়োজন করা যাবে না। তবে চার…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন
দিয়া ইসলাম : দীর্ঘ ১৯ বছর পরে আজ ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ও নতুন কলা ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে এখন চলছে গণনা । তার পরে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে। নির্বাচনে ২৫টি পদের জন্য চুড়ান্তভাবে ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩৭৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। নির্বাচনে মোট তিনটি প্যানেলে আওয়ামীপন্থি গ্র্যাজুয়েটরা দুটি ও বিএনপিপন্থি গ্র্যাজুয়েটরা একটি প্যানেলে একাট্টা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্যানেলের…
Read Moreখালেদা জিয়া পাকিস্তানের নেত্রী-বললেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্ল্যা আবু কাওছার
দিয়া ইসলাম , সাভার : বিএনপি জামায়াত এদেশে আর কখনও ক্ষমতায় আসতে পারবে না তাই খালেদা জিয়া দেশটাকে পাকিস্তান রাষ্ট্র বানানোর ষড়যন্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোল্ল্যা মোঃ আবু কাওছার। শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় আনোয়ার জং কলেজে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসময় আরও বলেন বিএনপি পাকিস্তানের দালাল তাই খালেদা জিয়ার পাকিস্তানে গিয়ে রাজনীতি করা উচিত এই দেশে বিএনপির কোন অস্তিত্ব নেই তাই বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে নতুন করে…
Read Moreটাংগাইলে এক্টিনোর কম্বল বিতরণ
টাংগাইল প্রতিনিধি : আজ ২৯ ডিসেম্বর শীতের ঘন কুয়াশার মধ্যে টাংগাইল জেলার চরাঞ্চলের ছিন্নমূল ও অবহেলিত মানুষদের মাঝে “ এক্টিনো কানাডা বাংলাদেশ” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। জানাগেছে, এক্টিনো কানাডা বাংলাদেশ টাংগাইল কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করলো। মানব সেবার মহান ব্রত নিয়ে এ যাত্রা অব্যাহত থাকবে বলে আশা এক্টিনো সদস্যদের।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ডাঃ ছানোয়ার হোসেন লন্ডন প্রবাসী, মফিজুর রহমান, মনোয়ার ও আলী হোসেন ফার্মাসিস্ট এইচ আর চীফ। সিটিজেন জার্নালিস্ট সদস্য জাহাঙ্গীর আলম ও এ্যাক্টিনো সদস্য জাবেদুল ইসলাম।
Read Moreব্র্যাক ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ
ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকত রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার সকালে ব্যাংকের শ্যামলী শাখা থেকে গুলশানে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গতকাল বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, সৈকত এর সর্বশেষ অবস্থান ছিল নিকেতন এলাকায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সৈকতের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, ব্যাংকের কাজে গত মঙ্গলবার সকালে শ্যামলী থেকে বের হন সৈকত। এরপর দুপুর সোয়া ১২টার দিকে স্ত্রী তামান্না খান তন্নীর সঙ্গে…
Read Moreসাভারে বড়দিন উপলক্ষে শুকরের মাংস বিক্রির ধুম
দিয়া ,সাভার থেকে : সাভারের ধরেন্ডা এলাকায় কয়েকটি মাংস দোকানে শুকরের মাংস বিক্রির ধুম পড়েছে। দেখা গেছে কোন দোকানে ১৫টা আবার কোন দোকানে তার চেয়েও বেশি বিক্রি হচ্ছে এই শুকুর। রবিবার বিকেলে ও সোমবার সকালে ধরেন্ডা এলাকা ঘুরে এই চিত্রের দেখা মিলে। অন্যান্য মাংসের তুলনায় শুকরের মাংসের দাম কম হওয়ায় বড়দিন উপলক্ষে তাই মানুষের উপচে পড়া ভির। ধরেন্ডা গির্জা রোডে নারিশ দি রোজারিওর দোকানে মাংস কিনতে আসা এক ক্রেতা বলন, খাসির গোস্তর কেজি ৭০০ গরুর মাংসের কেজি ৫০০ সে খানে শুকরের মাংস ৩৫০ টাকা হওয়ায় আর বড়দিন উপলক্ষে সচরাচর পাওয়ার…
Read Moreযাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ
যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমির হামজা (২৬) নামে ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সকালে দয়াগঞ্জের ছিনতাইয়ের সময় কোলের শিশু আরাফাত ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে আমির হামজার। যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন আমিরকে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থপেডিক্স (পঙ্গু) হাসপাতালে ভর্তি করান। তিনি বলেন, আমিরের পায়ে ও হাঁটুতে গুলি লেগেছে। এর আগে এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান ছিনতাইকারী রাজিবকে রবিবার গ্রেফতার করা হয়। রাজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
Read Moreস্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার
দিয়া : পাওনা টাকা না দেওয়ায় সাভারে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাওনাদার। শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া রশিদ মেম্বারের মোড় এলাকায় একটি বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রশিদ মেম্বারের মোড় এলাকার ভাড়াটে লাকি বেগম স্থানীয় প্রতিবেশী তুষারের কাছ থেকে ৫ ডিসেম্বর এক হাজার টাকা ধার নেন। পরে আজ ধারের টাকা না দেওয়ায় পাওনাদার তুষার ও তার বন্ধুরা লাকি বেগমের স্বামী অটোরিকসা চালক মজিবর খাঁনকে পিটিয়ে জখম করে। এসময় মজিবরের স্ত্রী লাকি বেগম তাকে বাঁচাতে গেলে লাকি বেগমকে তারা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার…
Read More