নারী ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ার ছিনতাই করার সময় নারী ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, নবীনগর বাসস্ট্যান্ডে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে সাত নারী ছিনতাইকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। বাসযাত্রীরা জানায়, আটক সাত নারী ছিনতাইকারী বিভিন্ন যাত্রীবাহী বাসে উঠে নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনতাই করে আসছিলো। তাদেরকে ধরায় বাসযাত্রীরা…

Read More

সাভারে টেইলার্স থেকে ১৪ লাখ টাকার মাল চুরি

দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় একটি টেইলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় গর্জন টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরে আজ মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। গর্জন টেইলার্সের মালিক আনিসুর রহমান স্বপন বলেছেন, ভোর রাতের দিকে তার দোকানের তালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে লুঙ্গি, থ্রীপিস ও কাপড়সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চোররা তাকে পথে বসিয়েছে। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা…

Read More

প্রথম স্ত্রীর মামলায় সাভারের কথিত সাংবাদিক রাতুল জেলহাজতে

দিয়া ইসলাম  : প্রথম স্ত্রীকে মারধর, শিশুস সন্তানকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় সাভারের কথিত সাংবাদিক মোজাম্মেল হোসেন রাতুল জেলহাজতে রয়েছে। মামলায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বাশুড়ীকেও আসামী করা হয়েছে। শনিবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করে রাতুলের প্রথম স্ত্রী নুরজাহান আক্তার। মামলার আসামীরা হচ্ছে- মোজাম্মেল হোসেন রাতুল, তার স্ত্রী লাবনী আক্তার ও লাবনীর মা। রাতুল নিজেকে ক্রাইম রিপোর্টার দাবি করে সাভারে দাপিয়ে বেড়াতেন। বিভিন্ন অফিস পাড়ায় ছিল তার পদচারনা। তার যন্ত্রনায় অতিষ্ঠি ছিল সরকারী কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকেই। সে কখনও দৈনিক দেশকাল আবার কখনও ভোরের আলো পত্রিকার সাংবাদিক পরিচিত দিতেন। নুরজাহান,…

Read More

চট্টগ্রামের কারখানায় তৈরি হতো বিষাক্ত ইয়াবা

কক্সবাজারের নাফ নদী পেরিয়ে সর্বনাশা মাদক ইয়াবার চালান চট্টগ্রামে আসছেই। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকার কমিশনার গলিতে একটি ভবনে বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি ইয়াবা কারখানার আবিষ্কার সকল মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশি ইয়াবাগুলো মূল চালানের সঙ্গে ভেজাল হিসেবে মিশিয়ে দেশব্যাপী বিতরণ করা হচ্ছিল বলে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। ইয়াবা ভয়ঙ্কর ক্ষতিকর কিন্তু ভেজাল ইয়াবা দ্রুত মাদকাসক্তদের শেষ করে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে ইয়াবা তৈরির একটি কারখানা গত ২৭ ডিসেম্বর মহানগরী গোয়েন্দা পুলিশ ডবলমুরিং এলাকার বেপারিপাড়া কমিশনার গলির একটি ভবনে আবিষ্কার করে। সেখান থেকে গ্রেফতার করা হয় কারিগর…

Read More

জয়পুরহাটে লাইব্রেরি ও ক্লাবের পিঠা উৎসব

জয়পুরহাট, ২ জানুয়ারি : পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়..গানের সুরে বাঙালী লোকজ সংস্কৃতির অংশ হিসেবে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় পিঠা উৎসব-১৪২৪। মানবাধিকার নাট্য পরিষদ ও এ কে এম আব্দুল আজিজ সঙ্গীত ভূবনের যৌথভাবে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারন সম্পাদক প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী। জঙ্গিবাদ মোকাবেলায় লোকজ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে পিঠা উৎসবে বক্তব্য রাখেন মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারন সম্পাদক রতন…

Read More

চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলর নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছেন। রবিবার রাত ১২টার দিকে উপজেলার মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, গতরাত ১২টার দিকে ইউনুছসহ কয়েকজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালালে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইউনুছ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

ঢাকার সাভার ও ধামরাই নতুন বছরের পাঠ্যপুস্কক বিতরণ

দিয়া ইসলাম :  ঢাকার সাভার ও ধামরাই  নতুন বছরের বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে সাভার অধর চন্দ্র , বালিকা                                     উচ্চ বিদ্যালয়   , সাভার  মডেল সরকাী প্রাথমিক বিদ্যালয়ে     প্রধান অথিতি  হিসেবে বই বিতরণ কর্নে সংস সদস্য ডাঃ এনমুর রহমান ।                                                                                               আশুলিয়ার আনোয়ার জং,আশুলিয়া ও দোসাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর। এসময় বই বিতরণ অনুষ্ঠানে  অতিথিরা বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ। তাই শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে। শিক্ষা ছাড়া কোন বিকল্প…

Read More

ভাতিজার খুন দেখে প্রাণ হারালেন চাচা

দিয়া ইসলাম , সাভার : বাঁশ কাটাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় আবু তালেব (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নৃশংস এ ঘটনা দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিহতের চাচা মোন্তাজ (৭০)। রবিবার দুপুরে আশুলিয়ার গোরাট ডেব নিয়ার গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবু তালেব এর স্ত্রী কামনা জানান, দুপুরে তার স্বামীর বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয় স্বামীর চাচাতো ভাই ইয়াচুব, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা। এ সময় তার স্বামী প্রতিবাদ করায় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক…

Read More

সাভারে সুতার কারখানায় আগুন

দিয়া ইসলাম , সাভার : সাভারে ভয়াভহ আগুনে একটি সুতার কারখানা পুড়ে গেছে। রবিবার দুপুর ১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারীপাড়া এলাকায় আটি সুইং থ্রেড সুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টার দিকে ওই সুতার কারখানার একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় মুহূর্তের মধ্যে কারখানার অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই কারখানার ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার…

Read More

সাতক্ষীরায় ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ২

সাতক্ষীরা, ৩১ ডিসেম্বর  : ব্যবসায়ী খুনের ঘটনায় শনিবার রাতে ২ আসামীকে উপজেলার নুরনগর বাজার থেকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। আটকরা শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুল গফফার ওরফে কালা গফফারের ছেলে মিঠুন হোসেন (১৮) ও যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহীদুল ইসলামের ছেলে সোহান হোসেন সোহাগ (১৯)। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ব্যবসায়ী আসাদুর রহমান নিজ বাড়ি থেকে নূরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী নিজ মৎস্য খামারে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। পথচারীরা তাকে পল্লী চিকিৎসক আইয়ুব আলীর ক্লিনিকে…

Read More